@mmdshuvo.net: আক্ষেপ তুমি আবার জন্ম নিও, আমি আবার তোমার প্রেমে পড়বো। আবারও তোমার চোখে আমার পৃথিবী খুঁজে নেবো। যদি ভাগ্য এবারও নিষ্ঠুর হয়, তবুও অভিযোগ করবো না। কারণ তোমাকে ভালোবাসা— আমার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস। হয়তো আবারও তুমি অন্য কারও হয়ে যাবে, আর আমি নীরবে এক আকাশ আক্ষেপ বুকে নিয়ে বেঁচে থাকবো। তবু একটা প্রার্থনা রয়ে যাবে— তুমি আবার জন্ম নিও, আমি আবার তোমার প্রেমে পড়বো... শুধু এবার, তোমাকে হারানোর গল্পটা যেন নতুন করে না লিখতে হয়। লেখায়: শুভ ✍️