➼🅰🆁🅷🅰🅽 🆂🅰🅹🅸🅳—͟͟͞͞ :
তুমি ও অন্যের হয়ে গেলে আর ঠিক সেই দিন থেকেই আমার জীবনের গল্পটা ধীরে ধীরে শেষ হয়ে যেতে শুরু করলো। জানো, মানুষ যখন প্রিয় কাউকে হারায়, তখন শুধু একজন মানুষকে হারায় না-সে হারিয়ে ফেলে নিজের হাসি, নিজের শান্তি, নিজের ভিতরের বেঁচে থাকার ইচ্ছেটাও...!!
আমি এখনো বিশ্বাস করতে পারি না, যে মানুষটার জন্য রাত জেগে স্বপ্ন দেখতাম, যার একটা "কেমন আছো?" শুনতে পুরো দিন অপেক্ষা করতাম, আজ সে অন্য কারো পাশে বসে নতুন জীবন সাজাচ্ছে। আর আমি...
আমি এখনো পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছি।
তুমি হয়তো খুব ভালো আছো, নতুন মানুষ, নতুন সংসার, নতুন ভালোবাসা নিয়ে ব্যস্ত।
কিন্তু জানো?
তোমার চলে যাওয়ার পর আমার ভিতরে প্রতিদিন একটু একটু করে মৃত্যু হয়েছে।
আমি বাইরে থেকে ঠিক আগের মতোই আছি, কিন্তু ভিতরে ভিতরে আমি সম্পূর্ণ ভেঙে গেছি। অনেক রাত আছে, যেখানে ঘুম আসে না... শুধু তোমার কথা মনে পড়ে।
তোমার হাসি, তোমার রাগ, তোমার "ভালোবাসি" বলার ভঙ্গি
সবকিছু বুকের ভিতর ছুরি হয়ে বিঁধে থাকে।
আমি চাইলেও ভুলতে পারিনি তোমাকে। কারণ তুমি শুধু আমার ভালোবাসা ছিলে না, তুমি ছিলে আমার পুরো পৃথিবী।
আজ তুমি অন্যের হয়ে গেছো... আর আমার জীবনটা যেন মাঝপথে থেমে গেছে।
আমি এখন আর আগের মতো স্বপ্ন দেখি না। জানো, সবচেয়ে বেশি কষ্ট কিসে হয়? কীভাবে অন্য কারো হয়ে যায়... কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু নীরবে কষ্ট নিয়ে বাঁচতে হয়।
কারণ যাকে ঘিরে সব স্বপ্ন ছিল, সে-ই তো আজ অন্য কারো স্বপ্ন হয়ে গেছে।
তুমি হয়তো কোনোদিন বুঝবেও না, কেউ একজন তোমাকে কতটা সত্যি ভালোবেসেছিল। কেউ একজন নিজের সব সুখ ত্যাগ করে শুধু তোমার হাসিটা
দেখতে চেয়েছিল। আর সেই মানুষটাই আজ নিঃশব্দে কাঁদে... কারণ তার প্রিয় মানুষটা এখন অন্য কারো।
আমি কাউকে দোষ দিই না। হয়তো ভাগ্যে তোমাকে আমার করে লেখা ছিল না। তবুও একটা প্রশ্ন আজীবন থেকে যাবে-এত ভালোবাসার পরেও মানুষ
এখন আমি শুধু দূর থেকে তোমার সুখ দেখবো। হয়তো কোনোদিন কথা হবে না, দেখাও হবে না। তবুও বিশ্বাস করো, আমার হৃদয়ের একটা জায়গায় তুমি সারাজীবন থাকবে।
তুমি ও অন্যের হয়ে গেলে... আর আমার জীবনের সমাপ্তিটাও সেদিনই হয়ে গেলো। এখন শুধু শ্বাস নিচ্ছি, কিন্তু সত্যি বলতে-
বেঁচে আর নেই...!! 😅❤️🩹
>Ârhân Sâjîd 🖋️📓
2026-07-01 20:55:10