- joy-nal..💫 :
যারা কোনো কারণ ছাড়া আমার জীবনে দুঃখের গল্প লিখে দিয়ে গেছে তাদের জন্য আমার মনে নেই কোনো প্রতিশোধ, নেই কোনো অভিশাপ। আমি জানি, জীবন-ই একদিন তাদের কে তাদের কর্মের জবাব দিয়ে দিবে। তবে এতটুকু বলতে পারি, তারা আমার প্রতিটা নীরব দীর্ঘশ্বাসের কাছে আজীবন অপরাধী হয়ে থাকবে। তাদের কোনো ব্যাখা, কোনো অনুশোচনা আমার কাছে আর মূল্যহীন। কারণ আমি এমন কিছু রাত পার করে এসেছি, যেখানে চোখ ভিজেছে অথচ কেউ জানতেও পারেনি। আমি এমন সব মুহূর্তে নীরব থেকেছি, যেখানে চাইলেই অভিশাপ দিতে পারতাম, তবুও আমি শান্ত থেকেছি কারণ আমি জানি, আসল শান্তি কখনোই কাউকে কষ্ট দিয়ে পাওয়া যায় না। তারা ভাবতে পারে আমি ভুলে গেছি কিন্তু আমি কিছু ভুলিনি। আমি শুধু মেনে নিয়েছি, মানুষ সবসময় যেমন দেখা যায়, ঠিক তেমন হয় না। আর কিছু সম্পর্ক হারিয়ে গেলেই বাঁচা যায়। তবুও আমার যন্ত্রণা, আমার কান্না, আমার হাহাকার এই সবকিছুই একদিন তাদের কাছে অদৃশ্য দায় হয়ে ফিরে আসবে। আমি চুপ থেকেছি, কিন্তু আমার দীর্ঘশ্বাসগুলো কখনো চুপ থাকবে না😅❤️🩹
2026-07-01 16:01:37