ai too ami :
মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমার'
আমি কেমন অসহায়ের মতো কেঁদেছিলাম তোমার জন্য কিন্তু তুমি আমার চোখের এত জল দেখেও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করো নি, কথা দিয়ে কথা রাখো নি,শতবার ভালোবাসি বলেছি, অনেক বুঝিয়েছি,আমি ব্যর্থ হয়েছি, তোমার বুকে একটু ভালোবাসা জন্ম দিতে পারি নি তুমি হয়তো অনেক দেরিতে বুঝবে, আমি হারিয়ে যাওয়া মানে একজন মানুষকে হারানো নয়, তুমি হারিয়েছো সেই হৃদয় টাকে, যে নিঃস্বার্থ ভাবে তোমার পাশে ছিলো
আমি যখন তোমার চারপাশে ছিলাম, তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব, অথচ আমি হারিয়ে গেলে একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষন্নতায়, নদীর একাকীত্ব বা পাহাড়ের বিষন্নতায় আমাকে তুমি খুঁজে পাবে কিন্তু সে পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয়,তখন হয়তো মনে হবে, ইস আরেক বার যদি সময় টা পিছনে নেওয়া যেতো কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না, তুমি একদিন বুঝবে ঠিকই, খুঁজবে ও ঠিকই কিন্তু আমি আর ফিরবো না
তোমার দেওয়া শেষের আঘাত টা আমাকে বুঝতে শিখিয়েছে মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ কখনো আপন হয় না।।ছরি আপু
2026-07-02 10:57:12