🌸..KEYA..🌸 :
✍️যে প্রেম শুরু হয় সিজদায়;
সে প্রেমের গভীরতা প্রকাশ পায় সৃষ্টির সেবায়,
আর পূর্ণতা মিলে শা-হা-দা-তের তামান্নায়।।
দুনিয়ার তাবৎ আ'শেকগন তার মা'শুকের সনে নিছক টাইম স্পেন্ড করে কিছু শব্দ,কিছু অনুভূতি দ্বারাই কেবল প্রেম নিবেদনে ক্ষান্ত হয়না, বরং এ প্রেম যখন কিছুটা গভীর হয় তখন সে তার সম্পদ ব্যয় করা শুরু করে, এক পর্যায়ে ব্যয়টা এমন স্তরে পৌঁছে যে,
"মা'শুক চাহতা নেহী,
আ'শেক রুকতা নেহী"
অর্থাৎ
প্রেমাস্পদ বলে আর লাগবে না আমি সন্তুষ্ট,
প্রেমিক বলে দেয়াতেই আমার আনন্দ।
অতঃপর যখন এ প্রেমে পূর্ণতার অনুভূতি মিলে তখন আশেক শুধু সময়,সম্পদ,শক্তি, শ্রম ব্যয় করেও তৃপ্ত হতে পারেনা। জীবনটাই উৎসর্গ করে দিয়ে সর্বোচ্চ নজরানা পেশ করতে চায়; মোহাব্বতের চূড়ান্ত স্বাদ আস্বাদনের তৃষ্ণায়।
প্রকৃত প্রেমের রূপরেখা এমনই।
গ্রাজুয়ালি এটাই হয়।কারণ প্রেম বিষয়টাই এরূপ যা কেবল বৃদ্ধি পায়, যা হ্রাস পায় তা কখনো প্রেম নয়। বর্তমানে যদিও প্রেমের এ অনুভূতি নেই বললেই চলে।
তাছাড়া---
কোনো মখলুককে এ রূপে মোহাব্বত করাও বিপদজনক, কেননা মাখলুককে এ স্তরের প্রেম রিসিভের ক্ষমতা দেয়াই হয়নি। মাখলুক ডেসপারেটলি ভালোবাসতে পারে তবে প্রেমের এমন অবসেশন মাখলুক রিসিভ করতে পারেনা।
কারণ এ স্তরের আশেকের যে চাওয়া থাকে তা পুরো করার তাক্বাত(শক্তি) মাখলুকের নেই।
তাই দুনিয়ার মাশুক বিরক্ত হয়, আশেক হয় হতাশ।
মুফতি শফীর (রহঃ) ফাতওয়া অনুযায়ী এ লেভেলে মাখলুককে ভালোবাসা হারামও।
কিন্তু হৃদয় তো সুগভীর,পরিপূর্ণ প্রেম বিনে প্রশান্ত হয়না, স্থির হয়না।
ভাসাভাসা প্রীতি,
ভাসাভাসা অনুভূতি; তা যে একস্থান থেকে আরেক স্থান, এক সত্তা থেকে আরেক সত্তায় ভেসেই বেড়াতে থাকে।
ফলে ভাসমান সে হৃদয় স্থির কিভাবে হয়?
আর স্থিরতা বিনে কোনো বিষয়েরই হাকিকত(প্রকৃত অবস্থা) বোঝার যোগ্যতা হৃদয়ে কি আদৌ তৈরী হয়!!?বরং স্থিরতাহীন আত্মায় বহু কষ্টে অর্জিত কাঙ্ক্ষিত প্রশান্তিরও ঘটে এক নির্মম লয়!
তাই স্থায়ী,অসীম স্থিরতা ও প্রশান্তির আলিঙ্গনে---
▪️প্রেমটা হোক খালিকের সাথে সিজদায়,
▪️গভীর হোক সৃষ্টির সেবায়,
▪️পূর্ণতা পাক শা-হা-দা-তের তামান্নায়।
বে-শাক,
খালিকের প্রতি মখলুকের প্রেম যখন ১ম স্টেজে থাকে তখন বান্দা সিজদা দেয়ার তাড়না অনুভব করে।
যখন ২য় স্টেজে থাকে তখন শুধু সিজদা করেই নিবৃত্ত হয়না, সে সৃষ্টির সেবায়ও আত্মনিয়োগ করে।
(এ সেবার আছে কতো রূপ)
যখন চূড়ান্ত স্তরে উপনীত হয় তখন জীবনটা মাহবুবে হাকীকীর তরে বিলিয়ে দেয়ারও তাড়না অনুভব করে।
2026-07-03 09:44:40