@thelifeline27: আপনি চিন্তা করবেন না… আমি বিরক্ত করা ছেড়ে দিছি… বারবার খোঁজ নেওয়া, অকারণে কথা বলার চেষ্টা করা, আপনার একটু সময় পাওয়ার আশায় নিজেকে ছোট করে ফেলা— সবই থামিয়ে দিয়েছি… কারণ বুঝে গেছি— যেখানে আমার উপস্থিতি কারো জন্য বিরক্তির কারণ, সেখানে নিজের অনুভূতি নিয়ে দাঁড়িয়ে থাকা মানে নিজেকেই কষ্ট দেওয়া… শেষ আঘাতটা এমনভাবে লেগেছে— যে ব্যথাটা শুধু মনে না, আমার রুহু অব্দি পৌঁছে গেছে… এখন আর কিছু বলার নেই… না কোনো অভিযোগ, না কোনো অভিমান… শুধু নীরবে দূরে সরে যাচ্ছি— কারণ কখনো কখনো চুপচাপ সরে যাওয়া নিজেকে বাঁচানোর শেষ উপায়… তাই সত্যি বলছি— আপনি চিন্তা করবেন না… আমি আর বিরক্ত করবো না… চলছে জীবন 💔 #foryou