@ukhe_bye75: প্রেম ভালোবাসা নিয়ে মানুষের কত পাগলামি দেখি তবে এদের মতন পাগলামি কমই দেখছি৷ রাশিয়ান এই কাপলের কাজই হইলো বান্দরের মতন এক ছাদ থেকে আরেক ছাদে লাফায়া বেড়ানো৷ কিন্তু দুইদিন আগে তারা প্রায় ১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উপরে উঠে৷ তারপর পোলা হাঁটু ঘাইড়া মাইয়ারে প্রপোজ করে৷ আমি মনে করি পোলা খুবই চালাক৷ সে জানে এতো উপরে উঠে বিয়ার প্রস্তাব দিলে মাইয়া মানা করবো না৷ কারণ মানা করলেই কেল্পাপতে৷ এদিকে আমার ডরাইল্লা বান্ধবী যে কিনা একটা তেলাপোকা দেখলেও মারে বাবারে বইলা চিল্লায়৷ সে দেখলাম পোস্ট দিলো, "এভাবে কোনো ছেলে প্রপোজ না করলে বিয়েই করবো না" :) #ukhe_bye75।।