Gongghaforing✅ :
দেখতে লাগে অনেক কিছু,বলতে চায় যে কিছু,
মানুষ টা যে গুলোমুলো আশা ছাড়ে না পিছু।
সহজ সরল মানুষ গুলো,যেমন থাকে চুপ,
হঠাৎ যখন খুশি হয় আনন্দে ব্যাকুল।
একেক রকম,একেক মানুষ বুঝা বড় দায়,
যখন তখন রেগে যায় মিছে মায়ায়।
কখন জানি কি মনে হয়,বলতে চায় যে কিছু,
সুযোগ খুঁজে পায়না তবু ছাড়ে না যে পিছু।
মনের যত গোপন কথা,রাখে মনে মনে,
সুযোগ হলে বলবে কথা থাকেনা আনমনে।
আমরা তবু আশায় থাকি,আসবে কখন দিন,
ক্ষণে ক্ষণে মধুর মিলন হবে যে একদিন।
আশা সে-তো মরিচীকা পায়না কোন কুল,
হয়ে যদি যায় যে দেখা মনের ও গরমিল।
পথের শেষে থমকে দাঁড়ায়,হয়ে যায় যে দেখা
আমরা তখন মনে মনে যায় যে আঁকাবাকা।
(ক্ষণিকের দেখা/৫:৫০)
2026-07-03 16:28:27