কোরআনের স্পষ্ট ঘোষণা অনুযায়ী, পৃথিবীর যেকোনো মানুষের জান কবজের দায়িত্ব আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেশতার (মালাকুল মাউত)। আল্লাহ তাআলা বলেন, "বলুন, তোমাদের দায়িত্বে নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের জান কবজ করবে, তারপর তোমরা তোমাদের রবের নিকট ফিরে যাবে।" (সূরা আস-সেজদাহ, আয়াত: ১১)।