@mr.masum.sardar: প্রিয়… তোমাকে পাওয়ার আমার তীব্র আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষা আজও শুধু আকাঙ্ক্ষাই হয়ে রইল। হয়তো তোমার অবস্থাও একই। দুজনেরই এত চেষ্টা, এত ইচ্ছাশক্তি থাকার পরও আমরা এক হতে পারলাম না। কিন্তু কেন? কাকে দোষ দেব? ভাগ্যকে, নাকি পরিস্থিতিকে? চেষ্টা তো আমরা কেউই কম করিনি। তাহলে আজ কেন আমরা আলাদা? আমার জীবনের টার্নিং পয়েন্ট আর কিছুদিন পর থেকেই শুরু হওয়ার কথা। হয়তো খুব শিগগিরই। কিন্তু সেই সময় শুরু হওয়ার আগে তোমাকে নিয়ে পালিয়ে যাওয়ার, কিংবা তোমার হঠাৎ আমার কাছে চলে আসার কোনো পরিকল্পনাই আমার ছিল না। প্রিয়...! শুনো আমি তোমায় বলি আমি তোমাকে খুব করে ভালোবাসি,তুমি এটা ভালো করেই জানো যে সবার কাছ থেকে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তোমার প্রতি থাকা আমার ভালোবাসার তীব্রতা এই মহাবিশ্বের সমান। তুমি আমার হৃদয়ের আলো ছড়ানো একমাত্র নক্ষত্র,যার উপস্থিতিতেই আমার পৃথিবীটা অর্থপূর্ণ হয়ে উঠে। তোমার হাসির মাঝে আমি খুঁজে পাই জীবনের সব রঙ,তোমার তোমার চোখের গভীরে দেখি এক অদ্ভুত শান্তি,যেখানে আমি হারিয়ে যেতে চাই বারবার। যেন তুমি আমার ঠিকানা, আমার আপন আশ্রয়। তোমাকে ভালোবাসা টা কোনো মূহুর্তের আবেগ নয়, এটা এক আজীবনের প্রতিশ্রুতি। যেখানে প্রতিটি ধ্বনি, প্রতিটি স্পন্দন তোমার নামেই বাজে। তুমি যদি জানতে,তোমাকে ছাড়া এই পৃথিবীর সবকিছুই আমার কাছে কতটা নিঃস্ব,তবে হয়তো বুঝতে পারতে—আমার ভালোবাসা কোনো সীমাহীন বাঁধা নয়,এটা এক অনন্ত অনুভূতি... ঠিক যেমন আকাশের মতো অসীম আর গভীর আমাদের প্রেমে আমার একটাই ভূমিকা ছিল—তোমার পাশে থাকা। সম্পর্কের শুরুতে পাশে ছিলাম, মাঝপথেও ছিলাম। তুমি যখন পালিয়ে আসতে চেয়েছিলে, তখনও তোমার হাত ছাড়িনি। তবুও আমরা এক হতে পারলাম না। আজ এই ভূমিকাহীন আমিটাকে আরেকবার একটা ভূমিকা দাও। ফিরে এসো। আবার একসঙ্গে দাঁড়াই। হয়তো প্রতিপক্ষের মুখোমুখি লড়ব, নয়তো অনেক দূরে চলে যাব। কিন্তু যেখানে যাই না কেন, তোমাকে আমার পাশে রেখেই বাঁচতে চাই। সুনেছি মানুষের নাকি ব্রেনওয়াশ করা যায় ,তুমি আজ পযন্ত আমার জন্ম পাগল আমি তোমার জন্য পাগল মানুষের কথায় কাল পযন্ত তা থাকবে কি না তা অজানা , এতকষ্ট সয্য করার পর শেষমূহুর্তে লাষ্ট চেষ্টা না করা টা বকামি বলে মনে করি আমি...! হুমায়ূন ফরীদি-এর একটি কথা মনে পড়ে— “প্রেমে পড়া যত সহজ, প্রেমকে বাঁচিয়ে রাখা ঠিক ততটাই কঠিন।” তুমি যদি চাও, আমি আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখব। যতদিন দেশে আছি এরমধ্যে চেষ্টা করবো পূর্ণতা দেওয়ার তারপর পূর্ণতা না হলে এই বিচ্ছেদি বিচ্ছেদ জীবন চলে যাবে আমাদের আর মিলন হবে না...! ইন্তেজারেই কাটিয়ে দিও শত প্রহর,তবুও অপ্রাত্রে বিলিয়ে দিও না ইশকের মোহর। _নাবাব সাহেব #Nobab #photoshoot #Love #Love #Nobab
Akbar Sardar > (..𝙉𝙤𝙗𝙖𝙗)
Region: BD
Friday 03 July 2026 16:12:56 GMT
Music
Download
Comments
Hasibul Islam Shanto :
অপেক্ষা করো হবে।
2026-07-03 17:52:44
0
To see more videos from user @mr.masum.sardar, please go to the Tikwm
homepage.