@opurnokobi_official: আমার দূরত্ব তোমাকে ভালো রাখুক। আমার থেকেও যত্ন করে কেউ তোমাকে ভালোবাসুক। তোমার প্রতিটি সকাল হোক শান্তিতে ভরা, প্রতিটি রাত কাটুক নিশ্চিন্তে। আমি না থাকলেও তোমার মুখের হাসিটা যেন কখনো ম্লান না হয়। হয়তো নিয়তি আমাদের একসাথে রাখেনি, কিন্তু তাই বলে তোমার জন্য আমার দোয়া কোনোদিন কমে যাবে না। একসময় তোমার সুখের কারণ হতে চেয়েছিলাম, আজ শুধু চাই তোমার সুখটা দীর্ঘস্থায়ী হোক। যদি আমার অনুপস্থিতিতেই তুমি বেশি ভালো থাকো, তাহলে সেই দূরত্বই আমার সবচেয়ে বড় ত্যাগ। কারণ সত্যিকারের ভালোবাসা সবসময় নিজের পাওয়াকে বড় করে দেখে না, প্রিয় মানুষের ভালো থাকাকেই সবচেয়ে বড় প্রাপ্তি মনে করে। তাই আমি তোমাকে ধরে রাখার চেষ্টা করবো না, তোমার পথও আটকে রাখবো না। শুধু নীরবে দোয়া করে যাবো, আল্লাহ যেন তোমার জীবনকে শান্তি, ভালোবাসা আর হালাল সুখে ভরে দেন। আর যদি কোনোদিন আমার কথা তোমার মনে পড়ে, তাহলে শুধু এটুকু মনে রেখো একজন মানুষ ছিল, যে নিজের চেয়ে তোমার ভালো থাকাটাকেই বেশি ভালোবেসেছিল। ✍️ লেখকঃ মাসুদ আলম তৌসিফ #bangladesh #caption #status #foryou
অপূর্ণ কবি
Region: SA
Saturday 04 July 2026 16:00:52 GMT
Music
Download
Comments
💫❤️🔥ST💫❤️🔥 :
T🥰🥰🥰
2026-07-04 20:00:02
1
♥️🇧🇩 রুমানা আক্তার 🇴🇲♥️ :
😢😢😢😢😢 জীবন মানে সংগ্রাম
2026-07-04 17:51:48
1
তোমাগো দাদা ভাই :
🥰🥰🥰
2026-07-04 16:09:33
1
বাবার রাজ কন্যা :
🥰🥰🥰
2026-07-04 16:09:53
0
To see more videos from user @opurnokobi_official, please go to the Tikwm
homepage.