@sazzad...st: আগামী ১০ জুলাই (বাংলাদেশ সময়) দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ফিরিয়ে আনবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি, যেখানে ফ্রান্সের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল আফ্রিকার প্রথম সেমিফাইনালিস্ট মরক্কোর। চার বছর পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই দলের। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ অ্যাটলাস লায়নদের সামনে। টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে আফ্রিকার প্রথম দল হিসেবে পঞ্চম জয় তুলে নেওয়ার লক্ষ্যও থাকবে তাদের। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্সও দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে নকআউটে ওঠা দলটি কোয়ার্টার ফাইনালেও ফেবারিট হিসেবেই মাঠে নামবে। মরক্কো গ্রুপ পর্ব শেষ করেছে দুই জয় ও এক ড্রয়ে। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই। দুই দলের ১০ দেখায় ফ্রান্স জিতেছে ৭টিতে, মরক্কোর জয় মাত্র ১টি, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। #football #FIFAWorldCup2026 #morocco #FIFAWorldCup