👾-Sabbir-⚜💋 :
মানুষ বলে অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পড়ে যায়, অর্ধেক সিগারেট খরচ করলে শত্রুও বন্ধু হয়ে যায়,
অথচ আমি আপনাকে ভালোবেসে আমার পুরো জীবনটা উৎসর্গ করে দিলাম, তবুও আপনি মানুষটা আমার হলেন না!
দুনিয়ার কোনো ভিক্ষুক অমন করে কারো দরজায় ভিক্ষা চায় নাই, আমি যেমন করে আপনার দরজায় একচিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি!
দুনিয়ার কোনো মানুষ জীবন হারাবার ভয়ে অমন হাউমাউ করে কাঁদে নাই, আমি যেমন করে আপনাকে হারানোর ভয়ে কাঁদছি!
দুনিয়ার কোনো ক্ষুধার্ত মানুষ খাওয়ার জন্য অত নতজানু হয় নাই, আমি যতটুকু আপনাকে পাওয়ার জন্য নতজানু হয়ছি!
কোনো নিঃসন্তান মা'ও সন্তান পাওয়ার জন্য অমন করে মাজার মসজিদে কপাল ঠেকায় নাই, আমি যেমন করে আপনাকে পাওয়ার জন্য কপাল ঠেকাইছি!
কোনো বেকার ছেলে অমন করে চাকরি খোঁজে নাই, আমি যেমন করে আপনাকে পাওয়ার তরিকা খুঁজছি!
দুনিয়ার সকল মানুষ বুঝলো, আপনাকে আমার লাগবেই লাগবে, শুধু আপনি মানুষটা বুঝলেন না!
আপনাকে গাঙ্গের জল পাইলো, পথের ধূলো পাইলো, গাছের ফুল পাইলো, আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্রের জল পাইলো, কত অজানা, অচেনা মানুষ পাইলো শুধু আমি মানুষটা আকুতি মিনতি করে চাওয়ার পরও আপনাকে পাইলাম
2026-07-05 14:04:46