@rushann21:

rushana
rushana
Open In TikTok:
Region: UZ
Sunday 05 July 2026 14:04:35 GMT
120
8
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @rushann21, please go to the Tikwm homepage.

Other Videos

পাখি, এতো কেনো মনে পড়ে তোমায়? এই কথাডা আমি কতবার যে নিজেরে জিগাইছি, তার হিসাব নাই। ভোরের শিশিরে তোমারে খুঁজি, দুপুরের রৌদ্রে তোমারে খুঁজি, সন্ধ্যার আঁধারে তোমারে খুঁজি। মাঠের আইল দিয়া হাঁটতে হাঁটতে মনে হয়, এই বুঝি তুমি দূর থেইকা ডাক দিয়া উঠবা-
পাখি, এতো কেনো মনে পড়ে তোমায়? এই কথাডা আমি কতবার যে নিজেরে জিগাইছি, তার হিসাব নাই। ভোরের শিশিরে তোমারে খুঁজি, দুপুরের রৌদ্রে তোমারে খুঁজি, সন্ধ্যার আঁধারে তোমারে খুঁজি। মাঠের আইল দিয়া হাঁটতে হাঁটতে মনে হয়, এই বুঝি তুমি দূর থেইকা ডাক দিয়া উঠবা-"এই যে, কেমন আছো?" কিন্তু সেই ডাক আর আসে না। তুমি নাই, অথচ তোমার স্মৃতিগুলা আছে। উঠোনে আছে, জানালার পাশে আছে, নদীর পাড়ে আছে, এমনকি আমার নিঃশ্বাসের মাঝেও আছে। মানুষ চলে গেলে তারে ভুলা যায়, কিন্তু তার লগে কাটানো সময়গুলারে কেমনে ভুলে মানুষ? পাখি, তুমি বিহীন সময়গুলা আমারে বড় কষ্ট দেয়। বুকের মধ্যে কেমন এক শূন্যতা জাগে। মনে হয়, কেউ যেন আমার হৃদয়ের এক টুকরা মাটি উঠায়া নিছে। সেইখানে এখন আর কোনো ফুল ফোটে না, কোনো পাখি বসে না, শুধু হাহাকার জন্মে। রাতের বেলা যখন গ্রামের সব ঘরবাড়ি নিস্তব্ধ হইয়া যায়, দূরে কোথাও শেয়ালের ডাক ভাসে, তখন তোমার কথা আরও বেশি মনে পড়ে। মনে হয়, এই পৃথিবীতে সবাই কিছু না কিছু পাইছে, শুধু আমি হারাইছি। হারাইয়া বসে আছি এমন একজনরে, যার জন্য আমার সমস্ত অপেক্ষা ছিল। কইতে পারবা পাখি, মানুষের মন এমন কেন? যারে সবচেয়ে বেশি ভালোবাসে, তার অনুপস্থিতিই কেন সবচেয়ে বেশি পোড়ায়? তুমি তো দূরে গেছো, কিন্তু তোমার স্মৃতি দূরে যায় নাই। সে আমার লগেই আছে। নদীর স্রোতের মতো, বাতাসের মতো, ছায়ার মতো। তাই আজও বুকের মধ্যে একই প্রশ্ন বাজে-এতো কেনো মনে পড়ে তোমায়? কেনো তুমি বিহীন মুহূর্ত মৃত্যুর মতো লাগে? কইতে পারবা পাখি? নাকি এই প্রশ্নের উত্তর শুধু ভালোবাসার কাছেই আছে, মানুষের কাছে নাই? #foryou #caption #bangla #status

About