@nknaimislam4: কুমিল্লার লাকসামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী সুরাইয়া জান্নাত টানা আট মাসের অধ্যবসায়ে নিজ হাতে পবিত্র কোরআনের ৩০ পারা সম্পূর্ণ লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ৬১১ পৃষ্ঠার এই কোরআন লিখতে তাঁর প্রায় ৫৫টি কলম ব্যবহার হয়েছে। সুরাইয়া লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামে। ২০২৫ সালের ১ জানুয়ারি তিনি কোরআন লেখা শুরু করেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করে প্রায় আট মাসে কাজটি সম্পন্ন করেন। সুরাইয়া জানান, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত লাভের আশা থেকেই তিনি এই উদ্যোগ নেন। প্রতিদিন অজু করে দরূদ শরিফ পাঠের মাধ্যমে কোরআন লেখা শুরু করতেন। তাঁর ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় না করে এমন একটি কাজ করতে চেয়েছেন, যা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই উপকারী হবে। কোরআন সংরক্ষণে সাহাবায়ে কেরামের ত্যাগ ও প্রচেষ্টা তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও জানান, পুরো কাজের সময় সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর ছোট ভাই নাহিদ হাসান। ভবিষ্যতে তিনি নিজ হাতে সহিহ বুখারি লেখারও ইচ্ছা প্রকাশ করেছেন। মেয়ের এ অর্জনে আনন্দিত বাবা নুর হোসেন লিটন তাঁকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন। এছাড়া লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ সুরাইয়াকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, এত অল্প বয়সে নিজ হাতে সম্পূর্ণ কোরআন লেখা সত্যিই প্রশংসনীয়। তাঁর পড়াশোনায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে। original sound - quran_513... Add comment... 5,092 90 190 102
jara boltachen emon akta meye jodi wife hoto tader boltachi nijera thik thakun haram rls thake dhore thakun namaj porun nijer chokh k hefajote rakhun in sha Allah peye jaben time hole baba ma valo meyei ane diba r jader samartho acha tara agei biye kore niben🎯