R A B B Y🧃 :
যদিও আমি আর্জেন্টিনার সমর্থক, তবুও আজ নেইমারের এমন বিদায়টা সত্যিই কষ্ট দিল। প্রতিদ্বন্দ্বিতা মাঠে থাকে, কিন্তু কিছু খেলোয়াড় দল-দেশের গণ্ডি পেরিয়ে পুরো ফুটবল বিশ্বের সম্পদ হয়ে ওঠে। নেইমার তাদেরই একজন।
হয়তো সবাই তার ক্যারিয়ারকে ট্রফি দিয়ে বিচার করবে, কিন্তু যারা তার খেলা দেখেছে, তারা জানে—সে আমাদের অসংখ্য জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছে। ড্রিবল, হাসি, সাহস আর অবিশ্বাস্য দক্ষতায় সে ফুটবলকে আরও সুন্দর করে তুলেছিল।
যদি সত্যিই এটাই ব্রাজিলের জার্সিতে তোমার শেষ ম্যাচ হয়ে থাকে, তাহলে শুধু একটাই কথা—ধন্যবাদ সব স্মৃতির জন্য। বিদায়, নেইমার। ফুটবলে তোমার এই ফ্যান ব্যাজ আজীবন মনে রাখবে তোমাকে,, ❤️🩹😪
মুকুট বিহীন এক রাজার বিদায়,, সত্যিই কষ্টদায়ক,, 😅
2026-07-06 06:31:26