a :
আমি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমার বিশ্বাস, আইন ধনী,গরিব, ক্ষমতাবান,অসহায় সবার জন্য সমান, আমার স্ত্রী প্রাপ্তবয়স্ক, এবং ইসলামি শরিয়ত ও দেশের আইন অনুযায়ী আমাদের বৈধ বিবাহ হয়েছে, তিনি নিজের ইচ্ছায় আমার সঙ্গে ছিলেন, তবুও আমার বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে,আমার বিরুদ্ধে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করা হয়েছে একজন স্বামী হিসেবে বৈধ স্ত্রীর সঙ্গে কথা বলা ও তাঁর পাশে থাকার অধিকার আমার রয়েছে,আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি, তা আমার কাজই প্রমাণ করে, তাঁর ভালো থাকাই সবসময় আমার কাছে নিজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তাঁর ভালো থাকার জন্য তিনি যা করতে বলেছেন, আমি সেটাই করেছি,নিজের ইচ্ছা বা স্বার্থের আগে তাঁর শান্তি ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছি, আমি কখনো তাঁর ক্ষতি চাইনি, আজও চাই না, আমি কারও প্রতি অন্যায় বা প্রতিশোধ চাই না, আমার একমাত্র আবেদন,অর্থ, প্রভাব বা ভয়ের নয়; সত্য, প্রমাণ ও আইনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার হোক কারণ সত্যকে সাময়িকভাবে চাপা দেওয়া গেলেও চিরদিন লুকিয়ে রাখা যায় না।
2026-07-07 14:41:33