@anwar.hossain3088: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটি বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক আস্থা, সম্মান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। —প্রায় ৩৫ বছর পর বাংলাদেশের একজন পুরুষ প্রধানমন্ত্রী সৌদি আরবের পক্ষ থেকে এমন রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেলেন বাংলাদেশের মানুষের কাছে সৌদি আরব শুধু একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রই নয়, বরং ধর্মীয়, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাই এই রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আনন্দের এবং তাৎপর্যপূর্ণ একটি সংবাদ। আশা করি, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হবে।