@last.line97: আমি কখনো কারও জন্য পরিবর্তন হতে চাই না। তবে তোমার বেলায় তুমি যা চাইবে তাই হবে। সেই রকমভাবেই মেনে নেব সবকিছু।কারণ তোমার কাছে হার মানতে আমার কোনো অহংকারে লাগে না। বরং তোমার ভালো লাগাগুলোকে নিজের ভালো লাগা বানিয়ে নিতে, তোমার অপছন্দগুলো থেকে নিজেকে দূরে রাখতে, আর তোমার ইচ্ছেগুলোকে নিজের ইচ্ছের চেয়েও বেশি গুরুত্ব দিতে আমার ভীষণ ভালো লাগে।পৃথিবীর আর কারও জন্য নয়, শুধু তোমার জন্যই আমি নিজের জেদ, অভ্যাস, আর না-বলা ইচ্ছেগুলোও বদলে দিতে রাজি। কারণ তোমাকে হারানোর চেয়ে, তোমার জন্য নিজেকে একটু বদলে নেওয়াটা আমার কাছে অনেক বেশি সুন্দর। #its_𓆩প্রিয়𓆪