"I Love Muhammad ﷺ"💝 :
ভাঙ্গা হৃদয় নিয়ে যখন পাঁচ বার তার মালিকের কাছে গিয়ে বলি, মালিক "সমস্ত প্রশংসা একমাত্র তোমারই " ।
তুমি যেভাবে বাঁচিয়ে রেখেছো ঠিক সেভাবেই বেঁচে আছি।
এরপর বলি,পরম করুণাময় অসীম দয়ালু।
যে মালিক তার গোলামকে তার প্রশংসা করবার সুযোগ করে দিলেন দুনিয়ার এত দুঃখ -কষ্টের মধ্যে দিয়ে নিশ্চয় তিনি অসীম দাতা।
তা না হলে, আমার বয়সী কত মানুষ হাসপাতালে, কবরস্থানে শুয়ে আছে আর আমি দিব্যি রবকে ডাকার সুযোগ পাচ্ছি।
যে রব তার গোলাম কে এক বিন্দু শুক্রকীট থেকে সৃষ্টি করে এত পরিমান দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মেহেরবানী করে ডাকার সুযোগ দিলেন।
এজন্য ই নামাজ এ প্রথমেই তার প্রশংসা করি।
যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আলো-আধারের স্রষ্টা।যিনি যাকে ইচ্ছা জীবন দেন যাকে ইচ্ছা মৃত্যু।
এই প্রশংসা টুকু নামাজ এ না আসলে করতাম কিভাবে।
পাঁচ বার এই সুযোগটুকু কেন মিস করবো।
দুনিয়ার শত অপরাধ মাথায় নিয়ে নামাজে এসে কান ধরে লজ্জাবনত মস্তকে হাত দুটি অপরাধীর মতো বেঁধে মালিকের কাছে যখন বলি,মালিক সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার ই ।
তখন আমার মালিক ক্ষমা না করে পারবেন না।
কারণ তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।
তিনি যে বিচার দিনের মালিক।
যিনি মায়ের গর্ভ থেকে শুরু করে দুনিয়ার বুকে অজস্র দিন থাকা,খাওয়া, নিঃশ্বাস,আরাম আয়েশ এর ব্যাবস্থা করলেন তিনি এর বিচার করবেন।
যেটা আমরা নামাজ অন্তর ই বলি।
বিচার দিনের মালিক।
সেদিনের সেই বিচারকের কাছে আগে ভাগে গিয়ে যদি দিন পাঁচ করে সিজদা দেই, নিশ্চিত তিনি ফেরাবেন না।
সেদিন নিশ্চয় তিনি ক্ষমা করবেন।
কারন, আমরা যে কেবল তোমার ই উপাসনা করি এবং তোমার কাছে ই সাহায্য কামনা করি।
নামাজ না পড়লে, এই কথাটুকু মালিক কে বলার আর কোন মাধ্যম আছে কি ?
পুরো নামাজ ই একটা অভাবনীয় ইবাদত। এই সুযোগ হেলায় হারানো যাবেনা।
এই জন্য ই তো , প্রিয় নবীজী (সাঃ)
মৃত্যুর একদম আগ মুহূর্তে বার বার বলেছিলেন,আস সালাত আস সালাত।
হয়তো বা উনি ঐ সময় এমন কিছু দেখছিলেন, যেটার সংক্ষিপ্ত রুপ "সালাত"।
এই সালাতেই এক মাত্র গোলাম তার রবের একবারে ই কাছাকাছি হয়।
বুকের ভেতর সমস্ত যন্ত্রণা, ব্যাথা বেদনা নিয়ে বলি,মালিক সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার।
2026-07-07 18:45:53