🌸 HOPE LESS SADIKUL 007🌸 :
ফুটবলের সৌন্দর্য বলতে আমি মেসি কেই বুঝি 🥰ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি বলে মেসির ভক্ত হইনি, বরং মেসির নাম শুনতে শুনতেই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। বড়দের মুখে শুনতাম তাঁর গোল, ড্রিবলিং, অ্যাটাক আর জাদুকরী খেলার গল্প। যতটুকু মনে আছে, ২০১৪ বিশ্বকাপেই প্রথম টিভিতে মেসির খেলা লাইভ দেখেছিলাম। কী দারুণ অনুভূতি ছিল! যদিও শেষ পর্যন্ত ফাইনালটা হারতে হয়েছিল, তবুও সেদিন থেকেই মেসির প্রতি ভালোবাসা শুরু। তাঁর খেলা দেখতাম, আর মাঠে গিয়ে তাঁর মতো বল নিয়ে কিছু করার চেষ্টা করতাম, যদিও কখনোই পারতাম না।
২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলার মতো মানুষ খুব কম ছিল। অনেকেই বলত, “আর্জেন্টিনা শুধু খেলতে আসে, কাপ নিতে না।” অনেকেই অনেক কথা বলেছিল, কিন্তু তখন জবাব দেওয়ার মতো অবস্থায় ছিলাম না।
তারপর এলো ২০২২। সেই বিশ্বকাপের স্মৃতি হয়তো কোনো ফুটবলপ্রেমী কোনোদিন ভুলবে না। একের পর এক দুর্দান্ত ম্যাচ, অসাধারণ গোল, আর নেতৃত্বে এক অনন্য মেসি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা হলো বিশ্বচ্যাম্পিয়ন। সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
আর আজ… এই বয়সেও মেসি যা দেখাচ্ছে, তা অবিশ্বাস্য। মাঝে মাঝে মনে হয়, মানুষটা কি এখনও নতুন কিছু শেখানোর বাকি রেখেছে? প্রতিবারই নতুন কিছু করে সবাইকে অবাক করে দেয়।
সত্যি বলতে, মেসির ভক্ত হওয়া কখনোই সহজ ছিল না। অনেক হাসি-ঠাট্টা, কষ্ট, সমালোচনা আর অপেক্ষার মধ্য দিয়ে এই পথ চলা। কিন্তু আজ মনে হয়, ফুটবলের রাজাকে চিনতে আমরা ভুল করিনি।
মেসিকে বর্ণনা করা যায় না, মেসিকে শুধু উপভোগ করতে হয়। 🩵🐐⚽🇦🇷🇧🇩
2026-07-07 12:39:40