@noyonmoni5805: যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে-'বরকত' বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বললো, কুকুর। শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বললো, ছাগল। শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন, ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার? লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ? শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়? লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয় হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে? আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাঁটাতে পারতো। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না। তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।

Noyon Moni5805
Noyon Moni5805
Open In TikTok:
Region: BD
Monday 06 July 2026 19:06:23 GMT
588983
14231
959
2206

Music

Download

Comments

prience234571
👉BLACK🖤DAIMOND👈 :
আমি মনে করি জীবনের সবচেয়ে বড় ভূল আমরা ঐ খানেই করেছি,, গ্রামকে শহরে পরিনত করা,, সবচেয়ে বড় ভূলটা ছিলো গ্রাম অঞ্চলে কারেট নিয়ে আসা,, একবার চিন্তা করেন, হারিকেল এর আলো মোমবাতির আলো ছিলো সাথে চাদের আলোয় ছিলো সত্যি কারে আলো। কারেট পাওয়ার পড় নিলাম ওয়াইফাই যেটা ছিলো আমাদের ২য় ভূল। কারেন্ট দিয়ে ঘর আলোকিত করতে গিয়ে সেই হারিকেল ও চোখের আলো আজ প্রায় নষ্টের দিকে। ৯৯% ছেলে মেয়ের এখন চোখে সমস্যা এটা কেউ অসিকার করতে পারবেনাহ। তৃতীয় ভূল হলো স্মাট ফোন কিনাহ,, দুনিয়াটাকে হাতের মুঠোই আনতে গিয়ে মানুষ এখন হাসপাতালের বেড থেকে উঠতেই পারেনা,,
2026-07-16 17:50:18
86
mdkaium.hossain27
md:kaium hossain :
মেসেজটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
2026-07-14 14:07:47
112
satu.moni72
ফুল কুমারী :
অনেক ভালো লাগলো মন ছুয়ে গেছে
2026-07-14 17:02:44
64
darkrafi01
𝐀𝐡𝐬𝐚𝐧 𝐀𝐫𝐚𝐟 :
মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি নসীহত। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার, এশার পর দ্রুত ঘুমানো, ফজরের সালাত আদায় করা এবং জীবনে বরকত অর্জনের তাওফিক দান করুন। আমীন। 🤲 আলহামদুলিল্লাহ, অনেক উপকারী লেখা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমীন। 🤲 তবে একটি বিষয় মনে রাখা ভালো: এই লেখায় ছাগল ও কুকুরের উদাহরণটি জনপ্রিয়ভাবে প্রচলিত হলেও এর ঐতিহাসিক বা হাদিসভিত্তিক সত্যতা নিশ্চিত নয়। তাই মন্তব্যে মূল শিক্ষা সময়মতো ঘুমানো, ফজরের গুরুত্ব এবং ভালো আমলের প্রতি উৎসাহ এগুলোর ওপর গুরুত্ব দেওয়াই উত্তম।
2026-07-14 18:22:25
18
mdrakibislamkhan6
®☞~➤MRIK💥💫 :
বড় ভাই আমি যে নাইটকোসে ডিউটি করি। সারারাত গাড়ি চালাতে হয় কর্ম না করলে পেটে ভাত আসবে কেমনে হ্যাঁ☺️আমার জন্য তো আর পুরো সিস্টেম চেঞ্জ করবে না 👌🥰
2026-08-15 16:03:54
3
samiul.hasan90009
Samiul Hasan Pathan :
এই সমাজের বাস্তব একটি বিষয় তুলে ধরেছেন ধন্যবাদ ভাইজান।👍
2026-07-17 20:31:43
13
user4788655282223
🌸 সু ফা ই 🌸 :
ভাইজান ক্যাপশনটা ইনবক্সে এ দিলে উপকার হবে
2026-07-15 06:47:35
8
user87655086209187
@🥀🌷শূন্যতার গল্প... 💬 :
সবটুকু পরে খুব ভালো লাগলো,,,আমিও আল্লাহ তায়ালার বরকত রহমত থেকে বঞ্চিত হতে চাইনা।।।আজ এখন ২, ৫৪ রাত,,, ঘুম নেই চখে শুধু মোবাইলটার জন্য।। আল্লাহ মাফ করুন।আর সবাই আলোর দিকে আসুন, আমিন।সবাই রহমতের দিকে আসুন। আজ আমরা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি, সময় খুব কম। সবাই আল্লাহ তায়ালার দিকে ফিরে যাই, নবির করিম (সাঃ) দেয়া বিধান মেনে চলি। আল্লাহ আপনার গুনাহগাড় বান্দাকে মাফ করুন
2026-07-25 20:58:18
15
mkmarufhossen06
༒রাঁজ্জ্যঁ ছাঁড়াঁ রাঁজাঁ আঁমিঁ :
vai rate gum ase na tali ki korbo ar akta upai bole jan
2026-08-07 00:14:46
1
abdullha8118
🍁🍁গুরু🍁🍁 :
অনেক ধন্যবাদ বাই আপনাকে আসা করি আপনি আমাদের কে আরো বালো কিছু মেসেজ উপহার দিবেন ইনশাআল্লাহ.....🥺
2026-07-16 03:54:12
6
mdmunnamia5134
Md Munna Mia :
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:)🤲🤲
2026-07-17 20:25:10
7
user3195836710021
user3195836710021 :
আমার জীবনে অনেক পোস্ট দেখেছি ভাই তোমার দোয়া রইল তুমি আমাদের জন্য দোয়া করবেন আমল করবেন আমিও যেন আমল করতে পারি দোয়া করবেন আমিন সুম্মা আমীন
2026-08-04 02:43:20
2
user934961903
Md Raju :
আলহামদুলিল্লাহ বাই আপ্নে অনেক ভালো একটা হাদিস দেওয়ার জন্য 👍👍👍
2026-08-03 17:28:00
3
user41817340603306
ক্ষনিকের মিলন :
আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে অনেক পোস্ট পড়েছি কিন্তু আমার বুকের ভিতর টা ভেঙ্গে চুরে যাচ্ছে এতো বুঝনিও পোস্ট পড়ে কান্না করছি ভাই আমি এখন থেকে ভালো হয়ে আল্লাহর পথে অনুসরি ইনশাআল্লাহ 😂😂😂
2026-08-05 09:45:14
3
user8449172375565
MD babul islam1 :
ভাইয়া আমি আপনার লেখাটা রাত ১:৩৬ বাজে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার লেখার সাথে আমাকে একমত করে দেয়
2026-07-14 19:38:01
5
hm.naim.islam620
naim,,, :
মাসে 15 দিন রাতে ঘুমাতে পারিনা কারণ আমি টাকার কাছে বিক্রি 🤐😔
2026-07-19 05:31:15
1
dreamless6734
Broken Feelings :
বোকা মানুষ মিথ্যা দুনিয়ায় সবাই বেসতো আমরা🥲
2026-07-25 12:35:18
6
skshopon802
@sk💓 shopon💓🥰 :
মেছেজ টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি প্রথম থেকে শেষ পযন্ত পড়ছি আল্লাহ সবাইকে সঠিক বুজ বুঝার তৌফিক দান করেন আমিন,,✅😭🤲
2026-07-14 16:02:23
6
nayemahmed8029
-*~ 🎀 𝒩𝒶𝓎𝑒𝑒𝓂 💝💞🪡 :
ইয়া মালিক জেনে ওযেনে অনেক পাপ করেছি তোমার কাছে মাফ চাই আর রাত করে ঘুমাবো না
2026-07-15 06:08:47
4
user5124017950042
আমি 🍾 এক 🎯 নষ্ট 🥂 ছেলে 🚬🚬 :
আল্লাহ সর্বশক্তিমান সত্যি ভাইয়া কথাগুলো ভাই আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️
2026-07-17 19:42:28
2
princebasar75
🥰বাসারের আম্মু🥰 :
অনেক শিক্ষোনিয় বিষয়
2026-07-25 12:24:46
2
assamoni80
❤️🌹স্নিগ্ধ সকাল ❤️🌹 :
পোস্ট দাতার দির্ঘ আয়ো কামনা করি সুন্দর পোস্ট দেওয়া জন্য 🥰
2026-07-25 22:38:03
2
ahmed.99002
তনি খান 🌹🌹 :
ভাইয়া সব টুকু পরে আমার অনেক ভালো লেগেছে
2026-07-26 05:21:09
1
md.azim7988
Md. Azim husen :
allah tumi sonaibke hedayet dan koro
2026-07-15 06:07:00
1
To see more videos from user @noyonmoni5805, please go to the Tikwm homepage.

Other Videos


About