আজ ঠিক ৫ বছর…
এই দিনেই শুরু হয়েছিল আমাদের গল্প। মনে হয়েছিল, জীবনটা নতুন করে বাঁচতে শিখেছি। কিছু মানুষ আসে, শুধু মানুষ হয়ে নয়—একটা অভ্যাস হয়ে, একটা শান্তি হয়ে, একটা পুরো পৃথিবী হয়ে।
সময় অনেক বদলে গেছে। ৫টা বছর কেটে গেছে। তুমিও হয়তো অনেক দূরে, নিজের মতো ভালো আছো। কিন্তু কিছু অনুভূতি সময়ের সঙ্গে ফিকে হয় না। আজও হঠাৎ কোনো গান, কোনো বিকেল, কিংবা এই তারিখটা আমাকে তোমার কাছেই ফিরিয়ে নিয়ে যায়।
তোমাকে আমি হারিয়েছি—এটা সত্যি। কিন্তু তোমাকে ভুলতে পেরেছি—এটা আজও বলতে পারিনি। দূর থেকে আজও তোমার জন্য অদ্ভুত এক মায়া, নিঃশব্দ এক ভালোবাসা রয়ে গেছে।
হয়তো আমাদের এক হওয়ার কথা ছিল না। তবুও জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে তুমি থাকবে সবসময়।
কিছু মানুষ চলে যায়, কিন্তু হৃদয় থেকে কখনো বিদায় নেয় না।
আজও তোমার সুখের জন্য নীরবে দোয়া করি। ভালো থেকো… সবসময়। 🖤
2026-07-07 08:17:33
5
😓🥹💔😭🥀sad boy🥀😅💔😓🥹 :
সারাজীবন আয়না পরিষ্কার করে গেলাম আসলো দাগ ছিলো আমার চেহারায়,,,!😅💔🥀
2026-07-07 02:27:01
10
Md/Salman :
ধৈর্য্য রাসুলুল্লাহ (সা) বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখে কষ্টে ফেলেন-:🖤