@onuvoti43: আমরা তো নারী...! আমরা কান্না করলে সেটা ন্যাকামো হবে- হাসলে বেহায়াপনা হবে- আমাদের কথা বলায় ছল চাতুরী থাকবে- আমাদের অনুভূতি মিথ্যে হবে- আমাদের ভালোবাসা লোক দেখানো হবে- আমাদের কোনো বিষয়ের মতামত বেয়াদপ উপাধি দেবে- আমাদের চুপ থাকা অহংকারীত্ব হবে- এটাই স্বাভাবিক..! যেখানে পরিবারের লোকদের বোঝাতে পারি না আমরাও মন নিয়ে গড়া মানুষ- সেখানে গোটা বিশ্বের একটা মানুষকে বোঝানো অসম্ভব কিছু..। তারপরও আমরা খুঁচরো ছেঁড়া দশ টাকার নোটের মতো দিব্বি নিজেদের চালিয়ে নেই।