@za4h2ra: اعتذر #باسم_الكربلائي #زاء #explore #tik_tok #باسم

•زاء❀
•زاء❀
Open In TikTok:
Region: IQ
Tuesday 07 July 2026 15:00:04 GMT
1067
282
2
5

Music

Download

Comments

fa7_no4
فَـاطـمة 𝟑𝟏𝟑 :
💔💔.
2026-07-07 19:05:06
1
To see more videos from user @za4h2ra, please go to the Tikwm homepage.

Other Videos


" তোর বিয়ে ঠিক করেছি! ব্যাগ গুছাতে হবে না! চল.. এখান থেকে গিয়েই তোর বিয়ে"। বাবার কথায় থমকে গেলাম। একবার পিছনে ঘুমন্ত জাংকুকের দিকে তাকালাম। বাবা শক্ত করে হাত ধরে বলল, "এমন কিছু করবি না! যাতে আমার তোকে নিজের মেয়ে বলতে কষ্ট হয়" তারপর আর পিছু চাইনি । লাস্ট মুহুর্তে ট্রেনে ওঠার সময় বার বার দূর থেকে বাইকের হর্ন আসছিলো। ষষ্ঠ ইন্দ্রিয় কিছু হবার আভাশ দিচ্ছিলো কিন্তু ততক্ষণে ট্রেন শব্দ করে ছেড়ে দিলো। জানালার পাশে বসেছি । ধীরে চলতে থাকা অবস্থায় হঠাৎ জানালায় ধাক্কায় আঁতকে উঠলাম। পাশ ফিরে দেখি জাংকুক বারবার ট্রেনের জানালা ধাক্কাচ্ছ আর বলছে, Jk:- প্লিজ..আমি আসা পর্যন্ত অপেক্ষা কর! আমি মরে যাবো কিন্তু তোমাকে ছাড়া! থমকে তাকিয়ে রইলাম তার চোখে। কাঁচের ওপাশে নিঃস্ব, বিধ্বস্ত এক জাংকুক। চুলগুলো এলোমেলো, চোখ জলে ভেজা, কণ্ঠে ফাটল ধরা কান্না। জানালা ধাক্কানো দেখে মনে হলো, কাচটা ভেঙে ফেলেই আমাকে বের করে নিয়ে যাবে। গলা শুকিয়ে এল। ঠোঁট কাঁপছিলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। একবার বাবার দিকে তাকালাম। তিনি শক্ত মুখে তাকিয়ে বললেন, " এই ছেলে!মরবে তো!" বাবার কথাকে উপেক্ষা করে জাংকুক পাগলের মতো কাতরানো গলায় বলে ওঠে, Jk:- একবার… শুধু একবার চোখের দিকে তাকাও, আমি আর পারছি না.. বুকের ভেতরটা ছ্যাঁৎ করে উঠল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে জানালায় হাত রাখলাম—ওপাশে জাংকুকও রাখলো তার হাত। মাঝখানে বাস্তবতা। Jk:- আমি আসবো- জাংকুক পিছু পড়ল। হয়তো আর দৌড়ে পেরে উঠছে না ও। ট্রেন ওকে পেছনে ফেলে এগিয়ে চলল। ছেলেটা একটু ভালেবাসা পাওয়ার জন্য.. কিভাবে কাতরাচ্ছে। সব মান ইজ্জতের বলি দিয়ে আমার পিছু ছুটছে.. আর আমি? ★ বাসায় ঢুকতেই দেওয়া হলো লাল বেনারসি। মা বিয়েতে রাজি নয়, তবে বাবার জেদের কাছে হার মেনে নিয়েছে। গুছিয়ে পড়িয়ে দিলেন লাল শাড়িটা। পাথরের মতো দাঁড়িয়ে আমি। বাহিরে শব্দ হচ্ছে.. পাত্র পক্ষ এসেছে। বাবা ট্রেনে আসার সময় বলেছিলো কাকার ছেলের সাথে বিয়ে। পাত্র পক্ষের সামনে বসানো হলো আমাকে। এক বারের জন্য মাথাটা উঁচু করেনি। হিচকি আাছে হঠাৎ করে? মজার ছলে পাত্রের কাকা বলে, "বাহ বউমা কে কে এতো মনে করছে?" কাজি কিসব বললো.. হুট করেই কাজী বলতে বলল, কাজী:- বলেন মা কবুল.. চুপ করে আছি..বাবা বলল, " মা.. বল.." দরজায় জোরে শব্দে সবার দৃষ্টি আটকালে দরজায়। মাথা তাও উঁচু করিনি। একজনের আহাজারি ভেসে এলো, Tae:- এই তুই বিয়ে করছিস? আমার বন্ধুকে মেরে তুই বিয়ে করছিস? লজ্জা করে না তোর? মাথাটা উঁচু করলাম। বাবা খেঁকিয়ে ধমক দিলো, " এই ছেলে! এখানে কি?" Tae হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, Tae:- জাংকুক.. ময়মনসিংহ থেকে আসার সময় বাইক অ্যাক্সিডেন্ট করেছে। পায়ের তলার মাটি যেন সরে গেলো এক মুহুর্তে। কান দিয়ে কথাটা প্রবেশ করতেই শরীরটা সোজা হয়ে গেলো। উত্তেজিত হয়ে হাতপা কাঁপছে। বাবার দিকে তাকিয়ে বললাম, — বাবা.. বাবা নিশ্চুপ। আবাটও চিৎকার দিয়ে ফুঁপিয়ে কেঁদে বললাম, — বাবা!!! বাবা শুধু ছোট করে উত্তর দিলো, "যাহ"। ব্যাস! এ কথাটা শুনেই বেনাসরি ধরেই খালি পায়ে ছুট লাগালাম আমি। Tae দ্রুত গাড়ি থামালো আমার জন্য। Tae:- জানিস কি জাংকুক অ্যাক্সিডেন্ট করার আগে কি বলেছে? — কি? Tae:- উন্মাদের মতো বলেছে," আ-আমার পাখিকে আমি অপেক্ষা করতে বলেছি! ও আমার জন্য অপেক্ষা করছে! ওদের আটকা প্লিজ..নাহলে কিন্তু আমি ভুলে যাবো ওটা ওর বাবা! ★ হসপিটালে কাঙ্ক্ষিত রুমে গিয়েই থমকে গেলো আমার পা.. শীতল বাতাস গ্রাস করে নিল পুরো রুমটা। পা খুব কাঁপছে আজ। এই নির্দয় মেয়ের চোখেও পানি এসেছে.. সাদা কাপড়ে ঢেকে রাখা সামনে মানুষটিকে দেখে। এই প্রথম মুখ ফুটে প্রথমবার পুরুষটির নাম উচ্চারণ করলাম, — জ-জাংকুক? ছেলেটা আর বিলাপ পারছে আমার জন্য.. পাগলামো করছে না। সাদা কাপড়ের নিচে ঠাই শক্ত হয়ে। বাঁধ ভেঙে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কি দেরি করলাম? ফুঁপিয়ে ওঠে বললাম, — এই জাংকুক!! সব নীরব। ততক্ষণে পাশ থেকে নার্স এসে বলল, " এটা না পাশের রুমে আপনার রোগী ম্যাম! কথাটায় কেমন..জানি লাগলো। দৌড়ে বেনারসি ওঠিয়ে ছুটলাম পাশের রুমে। কাঙ্ক্ষিত পুরুষটিকে শ্বাস নিতে দেখে খামচে ধরলাম শাড়িটা। চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক..শরীরে কাটাছিড়া। শান্ত পায়ে ওর কাছে বসলাম। একটা হাত ওর কোলে নিতেই নিভু নিভু চোখে তাকালো। আমি ওর গালে হাত দিলাম। ও মাস্কটা খুলে ওঠে বসার চেষ্টা করল। Jk:- ত-তুমি আমায় মেরে ফেলেছো? আমি দ্রুত মাথা নাড়িয়ে না করলাম, — ন-নাহ বিয়ে হয়নি তো। ওর মুখটা মলিন হলেও খুশিটা লুকালো না। আমার হাত আজ কাঁপছে.. খুব কাঁপছে। হিতাহিত জ্ঞান হারিয়ে বেহায়ার মতো ওর মুখটা হাতের মাঝে নিয়ে অসংখ্য চুমু দিয়ে বললাম, — সরি..সরি। সবশেষে ওর ঠোঁটের নিচের তিলটাতে গাঢ় করে চুমু দিয়ে বললাম, — ভ-ভালোবাসি কথাটা বলার সাথে ওর চোখে তাকালাম।অবিশ্বাস্য চোখে তাকিয়ে,এবার আবারও কাঁপা শুরু করেছে..হুট করেই চোখ উল্টে জ্ঞান হারালো। Tae পিছন থেকে ফিচকে হাসলো। সমাপ্ত— 𝒇𝒇: ๛প্রেম আমার ࿐ পর্ব- (০৪) অন্তিম।

About