@m10_maruf: যিনি নিজে গোল করার চেয়ে গোল করাতে বেশি ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি ভালোবাসতেন আর্জেন্টিনার বুকে ট্রফি এনে দিতে। লিওনেল মেসির রাজমুকুটের সবচেয়ে দামি হীরাটির নাম দি মারিয়া। নিন্দুকেরা তাকে দল থেকে বাদ দিতে চেয়েছিল, ইনজুরি তাকে বারবার থমকে দিতে চেয়েছিল— কিন্তু ভাগ্যের হয়তো অন্য পরিকল্পনা ছিল। মারাকানার চিপ গোল থেকে লুসাইলের বিশ্বজয়, আর্জেন্টিনার প্রতিটি ঐতিহাসিক আনন্দের নেপথ্য কারিগর এই একজনই। তিনি সেই মানুষ, যিনি ফাইনাল ম্যাচকে নিজের ব্যক্তিগত মঞ্চ বানিয়ে ফেলতেন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়ে আজ তিনি নিজের চেনা শহর রোজারিও সেন্ট্রালের হয়ে মাঠ মাতাচ্ছেন, কিন্তু আলবিসেলেস্তে জার্সিতে তার অবদান ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।🇦🇷🥹 #dimaria #outfit #foryou #cleanlook #argentina @TikTok @TikTok Bangladesh