@sazzad...st: বিশ্বকাপের আজকের খেলা - কোয়ার্টার ফাইনাল (১০ জুলাই) ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই লড়াইটি ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ফ্রান্স। এখন পর্যন্ত ১০ বার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে ৭টিতে জিতেছে ফ্রান্স, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং মাত্র ১টি জয় পেয়েছে মরক্কো। চলতি বিশ্বকাপে ফ্রান্স এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে। অধিনায়ক কিলিয়ান এমবাপে ইতোমধ্যেই করেছেন ৭ গোল। অন্যদিকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা মরক্কো আত্মবিশ্বাসে উজ্জ্বল। ব্রাহিম দিয়াজ ও আশরাফ হাকিমিকে ঘিরে তাদের আক্রমণভাগও দারুণ ছন্দে রয়েছে। তবে মরক্কোর জন্য দুশ্চিন্তার খবর, উইঙ্গার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। তার খেলা এখনো অনিশ্চিত। ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। #football #FIFAWorldCup2026 #FIFAWorldCup #france