💔🥹ডিপ্রেশন🥹💔 :
একটা সময় পর পেছনে ফিরে দেখবেন, আপনার ক্ষতি করা একজন মানুষও ভালো নেই, সুখে নেই।
ব্যাপারটা এমন না যে, আপনি প্রতিদিন বসে বসে তাদের অ'ভিশাপ দিয়েছেন। এটা আসলে প্রকৃতির বিচার। ক্ষতি করা মানে শুধু টাকার ক্ষতি না। কারো মনে কষ্ট দেয়াটাও ক্ষতি, কারো দুর্বলতা নিয়ে হাসাহাসি করা, কাউকে অ'পমান করা, কারো বিশ্বাস ভঙ্গ করা, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া, কারো নামে বাজে মন্তব্য করা এগুলোও একধরনের ক্ষতি। জীবনের হিসেব মিলাতে গিয়ে একদিন দেখবেন, আপনার ক্ষতি করা মানুষগুলোও অন্য কারো দ্বারা ভীষণরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে। পেছনে ফিরে দেখবেন, তারা কেউ ভালো নেই, সুখে নেই। যে যা দিবে, সব তার কাছে ফিরে আসবে - কারোটা দু'দিন আগে, কারোটা দু'দিন পর। প্রকৃতির এই নীরব নিয়তি কি আপনি বিশ্বাস করেন?🤲💗🪴
2026-07-10 09:07:43