@amolsomporkejanun: স্বামী তালাক দেওয়ার পর বুঝলাম, কত সুখের সংসার হারালাম..... একজন তালাকপ্রাপ্তা নারী বলেন, ‘বিয়ের শুরুতে আমাদের সংসারে সুখ-স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না। এর মধ্যেই আমরা একজন ধনী প্রতিবেশিনীর সঙ্গে পরিচিত হই। তার কাছে আমাদের ঘরে নেই এমন অনেক উৎকৃষ্ট ও দামি আসবাবপত্র দেখতে পেতাম। তখন আমি নিজেকে তার সঙ্গে তুলনা করতে শুরু করলাম। একসময় বিশেষভাবে ওই প্রতিবেশিনীর কারণে আত্মপ্রবঞ্চনায় ভুগতে লাগলাম। তার কাছে একটি সুন্দর গালিচা দেখতে পেলে আমার স্বামীকে তেমন একটি গালিচা কিনে দিতে বলতাম। আমি যখন জানতে পারতাম ওই প্রতিবেশিনী একটি নতুন অলংকার কিনেছে, তখন আমি আমার স্বামীকে বলপ্রয়োগ করতাম, যেন সে ধার করে হলেও আমাকে তেমন একটি স্বর্ণালংকার কিনে দেয়। এভাবে অনেকদিন চলার পর আমার স্বামী এটা সহ্য করতে পারছিলেন না। আমি তার কাছে একটি বোঝায় পরিণত হলাম। যার কারণে আমার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা থাকা সত্ত্বেও সে আমাকে তালাক দিয়ে দিল। এভাবে প্রতিবেশিনীর সঙ্গে প্রতিযোগিতা করার কারণে আমার সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যায়।’ বইঃ নারীজীবনের সুখ-সংগ্রাম (পৃষ্ঠা : ৮৪)