@ripty0831: উপরওয়ালার দেওয়া কোনো সিদ্ধান্ত নিয়েই আমার অভিযোগ নেই। তিনি যতটুকু দিয়েছেন, সেটাও তাঁর অশেষ দয়া। আর যা দেননি, সেটার পেছনেও নিশ্চয়ই এমন কোনো হিকমত আছে, যা আজ না বুঝলেও একদিন বুঝতে পারব। জীবনে অনেক কিছু চেয়েছি কিছু পেয়েছি , কিছু পাইনি। অনেক কিছু হারিয়েছি, অনেক কিছুর জন্য কেঁদেছি। কিন্তু সময় আমাকে শিখিয়েছে সব না পাওয়াই ক্ষতি নয়, কিছু না পাওয়াও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত। আজ তাই পাওয়া-না পাওয়ার হিসাব করি না। কারণ প্রতিটি প্রাপ্তি আমাকে কৃতজ্ঞ হতে শিখিয়েছে, আর প্রতিটি অপূর্ণতা আমাকে ধৈর্য, তাওয়াক্কুল আর বাস্তবতা শিখিয়েছে। তাই এখন আর কোনো অভিযোগ নেই, কোনো আফসোসও নেই। শুধু এই বিশ্বাসটুকু আছে আল্লাহ যা করেন, বান্দার জন্য সেটাই সর্বোত্তম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রাপ্তির জন্য, আর প্রতিটি অপূর্ণতার জন্যও। 🤍🌿#ripty0831 #status #fyp #foryou #foryoupage
Rîp Ty
Region: BD
Friday 10 July 2026 15:43:00 GMT
Music
Download
Comments
Misty :
🥰🥰🥰
2026-07-10 17:51:51
0
To see more videos from user @ripty0831, please go to the Tikwm
homepage.