@pain.writer62: যারা চলে যায়, তারা হয়তো বেঁচে যায়। হয়তো তুমিও বেঁচে গেছ, নিজের মতো করে সুখে আছো। মাঝে মাঝে জানতে ইচ্ছে করে—চলে যাওয়ার এই সুখটা কেমন? যে মানুষটাকে একদিন নিজের পৃথিবী ভেবেছিলে, তাকে পিছনে ফেলে কীভাবে এত সহজে এগিয়ে যাওয়া যায়? আমি তো কোনোদিন জীবনের কাছে খুব বেশি কিছু চাইনি। শুধু ভেবেছিলাম, তোমাকে নিয়ে একটু সুখের জীবন গড়ব। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, যাকে সুখ ভেবেছিলাম, সেই মানুষটাই আজ আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুঃখের ওজন কতটা ভারী, সেটা হয়তো তুমি কোনোদিন বুঝবে না। আর যারা স্মৃতির মায়ায় আটকে যায়, তারা প্রতিদিন নিজের ভেতরে এক নীরব যুদ্ধ করে। পুরোনো মুহূর্তগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেও বারবার সেই স্মৃতির কাছেই ফিরে যায়। প্রিয় মানুষকে হারিয়ে বেঁচে থাকা যে কতটা কঠিন, কতটা নিঃশব্দ কষ্টের—সেটা শুধু সেই মানুষই বুঝতে পারে, যে সত্যি মন থেকে ভালোবেসেছিল।”😅💔 #foryou। #capcut #viral #viralvideo #foruyoupage
Pain Writer😅💔
Region: BD
Friday 10 July 2026 16:33:19 GMT
Music
Download
Comments
🥀🌸অনুভূতি 🥺❤️🩹 :
ব্যাপার না কেউ ময়লা ভেবে ফেলে দিলেও কেউ ফুল ভেবে একদিন তুলে নিবে ❤️🩹☺️🫶
2026-07-11 02:35:47
1
🥀MD.OMR🥀 :
আজ আমার পুরো জীবনটাই যেন শেষ হয়ে যাচ্ছে, আর আপনি সেটা কত হাসিমুখে মেনে নিচ্ছেন। আপনার মতো যদি আমার মনটাও পাথর হতো,তাহলে হয়তো আজ আমি বেচে যেতাম।কিন্তু আফসোস, আমি তো পাথর হতে পারিনি। আপনার চলে যাওয়ার শেষ মূহুর্তের সেই চোখের পানি আজও আমাকে কাঁদায় 🥺
2026-07-10 20:52:08
1
HASAN VAi :
🥺🥺🥺
2026-07-10 21:31:42
2
SH IH AB 🕷️🃏 :
🤍🕊️
2026-07-10 16:37:22
1
কুয়াকাটার পিচ্চি কিং ড্রাইভার :
❤️❤️❤️
2026-07-11 02:38:19
0
To see more videos from user @pain.writer62, please go to the Tikwm
homepage.