এতো মায়া করে ভালোবেসেও তারে বুঝাইতে পারলাম না আমার হৃদয়ের সব কথা আমার নীরবতা হয়তো তার কাছে অভিমান ছিল, অথচ সেটা ছিলো ভালোবাসার গভীরতম রূপ
আমি চেয়েছিলাম তাকে এমনভাবে আগলে রাখতে যেন পৃথিবীর কোনো কষ্ট তার কাছে না পৌঁছায়, কিন্তু সে হয়তো আমার ভালোবাসার ভাষা পড়তে পারেনি আমার চাওয়াটা বেশি ছিলো না- শুধু তার পাশে থেকে তার সুখে-দুঃখে সঙ্গী হতে চেয়েছিলাম
কিন্তু ভাগ্যও যেনো তার পক্ষেই ছিলো, আর আমি রয়ে গেলাম একা মনে হয় কিছু মানুষ ভালোবাসার যোগ্য হলেও প্রিয় মানুষের কাছে পৌঁছানোর ভাগ্য নিয়ে জন্মায় না হাসিমুখে বিদায় নিলেও ভেতরে আমি ভেঙে গিয়েছিলাম হাজার টুকরোয়, আর আজও সেই টুকরোগুলো জোড়া লাগেনি
শুধু রয়ে গেছে এক চিরন্তন প্রশ্ন- যাকে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসা হয়, সে কি করে এভাবে দূরে চলে যায়
অপূর্ণতার গল্প লেখায়:- (-তুষার হাসান-)....🖋️