@minhazalhasan120: বহু ঋতুচক্র পেরিয়ে আবারও ক্রিকেটের সবুজ প্রান্তরে ফিরে এলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের গল্পটি পরিসংখ্যানে উজ্জ্বল হয়ে ওঠেনি, হয়তো ওঠার কথাও ছিল না। প্রায় আট মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে কাটিয়ে ফিরে এসেই পুরোনো জাদু ফিরিয়ে আনা তো সহজ নয়। সময়ের নিজস্ব এক নির্মম ব্যাকরণ আছে। সেখানে প্রেম ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, নক্ষত্রও একদিন আলোর শেষ বিন্দুটি নিঃশেষ করে। কেবল স্মৃতিগুলোই যুগের পর যুগ মানুষের ভেতরে অনুরণন তোলে। আমাদেরও অজান্তেই বয়স বেড়ে গেছে। যে মানুষটিকে শৈশবের বিস্ময়, কৈশোরের অহংকার আর যৌবনের অনুপ্রেরণা বলে জেনেছি, সেই সাকিব আল হাসানও আজ সময়ের স্পর্শে প্রবীণ হয়ে উঠছেন..! 💔 #foryou #foryoupage #viralvideo #shakibalhasan75🇧🇩 #ফরইউতে_দেখতে_চাই