@onuvoti43: সবকিছুতে প্রতিক্রিয়া জানাতেই হবে এমন কোনো নিয়ম নেই। কিছু ভুল দেখেও চুপ থাকা, কিছু তর্ক এড়িয়ে যাওয়া, কিছু মানুষকে তাদের মতো থাকতে দেওয়া এসব দুর্বলতা নয়, বরং পরিপক্বতা। যেখানে শান্তি নেই, সেখান থেকে নিঃশব্দে সরে আসুন। কারণ সব যুদ্ধ জেতার চেয়ে নিজের মানসিক শান্তি বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় বিজয়। তর্কে না জড়িয়ে এড়িয়ে যাওয়াটাও একটা শিল্প। সবাই পারেনা। অনেকে ত মনে করে- যেভাবে হোক জিততেই হবে!