@faisal82221: চট্টগ্রামের বন্যায় এমন দৃশ্যও দেখা গেল—কবর থেকে লাশ পর্যন্ত ভেসে গেছে। হঠাৎ মনে হলো, শেষ আশ্রয় বলে যেটাকে ভাবি, সেই সাড়ে তিন হাত মাটিও আসলে আমাদের স্থায়ী নয়। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে সেটাও হাতছাড়া হতে পারে। তবুও এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা কত ছোটখাটো বিষয় নিয়ে অহংকার, রাগ, হিংসা আর বিবাদে জড়িয়ে থাকি। অথচ একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সৎপথে চলার তাওফিক দিন এবং উত্তম পরিণতি দান করুন। 🤲🤲