@sajjad.hossain8044: সারা বাংলাদেশের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে, আমাদের চট্টগ্রামের মানুষ সবার আগে নিজের পকেটের টাকা আর জান বাজি রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানুষের পাশে দাঁড়িয়েছে। এই তো সেদিন, ২৪-এর বন্যায় যখন ফেনী ডুবছিল, আমরা চট্টগ্রামের মানুষ নিজেদের জীবনের মায়া ছেড়ে, তীব্র স্রোত উপেক্ষা করে স্পিডবোট আর ত্রাণের গাড়ি নিয়ে সবার আগে ছুটে গিয়েছিলাম। মানুষের প্রাণ বাঁচিয়েছিলাম। অথচ আজ নিয়তির কী নিষ্ঠুর পরিহাস! আজ চট্টগ্রাম নিজেই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, মাইলের পর মাইল এলাকা পানির নিচে, হাজার হাজার মানুষ খিদের জ্বালায়, আশ্রয়ের খোঁজে হাহাকার করছে। কিন্তু আজ চট্টগ্রামের এই চরম বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই! কেউ সাতকানিয়া বাঁশখালীর মানুষদের খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করছে না। আমরা দিতে জানি, তাই হয়তো সবার নেওয়ার অভ্যাস হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, চট্টগ্রামের মানুষ ভাঙবে তবুও মচকালো না। নিজেদের লড়াই আমরা নিজেই লড়তে জানি! #চট্টগ্রামের_জন্য_প্রার্থনা_করুন

S.../🚩
S.../🚩
Open In TikTok:
Region: BD
Sunday 12 July 2026 04:27:13 GMT
2315
97
1
3

Music

Download

Comments

mdtahsin6445
Md Tahsin :
হুম 😔😔 আমাদের বেলাই কেউ নেই
2026-07-12 10:54:56
1
To see more videos from user @sajjad.hossain8044, please go to the Tikwm homepage.

Other Videos


About