@babonsorkar12: দেরিতে হলেও বুঝে গেছি—তোমার ওটা ভালোবাসা ছিল না, ছিল আমাকে ধ্বংস করার উদ্দেশ্য। যে মানুষ সত্যিই ভালোবাসে, সে ভেঙে দেয় না; সে আগলে রাখে। অথচ তুমি আমার বিশ্বাস ভেঙেছ, স্বপ্ন ভেঙেছ, আর ধীরে ধীরে আমাকে আমার নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দিয়েছ। আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম, আজ বুঝি সেটা ছিল শুধু মায়া, আর সেই মায়ার আড়ালে লুকিয়ে ছিল অসংখ্য মিথ্যে প্রতিশ্রুতি। তবুও তোমাকে দোষ দিয়ে আর কী হবে? কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা দিতে নয়, মানুষকে শিক্ষা দিয়ে চলে যেতে। তুমি হয়তো সেটাই করে গেছো। তোমার জন্যই আজ শিখেছি—সব হাসির পেছনে আন্তরিকতা থাকে না, আর সব "ভালোবাসি" কথার ভেতরে ভালোবাসা থাকে না। যাই হোক, তুমি সফল হয়েছো। যে মানুষটা একসময় সবাইকে বিশ্বাস করত, আজ সে কাউকেই সহজে বিশ্বাস করতে পারে না। যে মানুষটা ভালোবাসাকে নিজের পৃথিবী ভাবত, আজ সে ভালোবাসা শব্দটাকেই ভয় পায়। অভিনন্দন... তুমি সত্যিই সফল হয়েছো। :)

Ba Bon
Ba Bon
Open In TikTok:
Region: QA
Sunday 12 July 2026 15:53:50 GMT
401
15
0
5

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @babonsorkar12, please go to the Tikwm homepage.

Other Videos


About