@kawsarahmad601: ar_vaiya মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার বিবেক কি বিলুপ্ত হয়ে গেছে? আপনি কি অন্ধ? আজ লাখ লাখ শিক্ষার্থী যেভাবে ঝড়-বৃষ্টি আর কোমর পানির মধ্যে ভিজে ভিজে, চরম ভোগান্তি নিয়ে পরীক্ষা দিতে গেল, তা কি আপনার চোখে পড়ে না? অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। ফিজিক্স এর মত পরীক্ষার উপর পরবর্তী ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি কিংবা মেডিকেল এডমিশন পুরোপুরি ডিপেন্ড করছে। এটা জীবন নিয়ে লটারি খেলার মত হয়ে গেলোনা? কেউ রাস্তায় পিছলে ড্রেনে পড়ে যাচ্ছে, কেউ নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রে পৌঁছাচ্ছে। একটা বোর্ড পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের এভাবে চরম ট্রমার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা কোনো স্বাভাবিক দেশের চিত্র হতে পারে না। গত ৭২ ঘন্টা ধরে একটানা বৃষ্টি হচ্ছিল। অথচ দেশের এই দুর্যোগপূর্ণ সার্বিক পরিস্থিতি বিবেচনা না করেই আপনি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখলেন। পরীক্ষা নিলেন। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ আর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার আপনার নেই। গত বছর ঠিক এই সময়ে মাইলস্টোনের ট্র্যাজেডিকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টা রাত ১০টায় বলেছিলেন পরীক্ষা পেছাবে না, অথচ পরবর্তীতে সব ছাত্রনেতাদের তীব্র চাপে পড়ে রাত ৩টায় পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছিলেন। এবারও কি আপনারা কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা করছেন? আমি দেশের সকল ছাত্রসংগঠন ও ছাত্রনেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এখনই এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলুন, তীব্র চাপ সৃষ্টি করুন। টানা ৭২ ঘণ্টা ধরে সারা দেশে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। দেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই, বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আজ শিক্ষার্থীরা যে নরকযন্ত্রণা ভোগ করেছে, আগামীকালও তার পুনরাবৃত্তি হওয়া মানে তাদের জীবন ও ভবিষ্যৎকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলকে ডুবানোর জন্য আপনার এই একজন শিক্ষামন্ত্রীই যথেষ্ট। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়ে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য কতটা অযোগ্য ও সংবেদনহীন। এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাই-বোনদের পক্ষ থেকে আমি আবারও সব ছাত্রসংগঠনের কাছে অনুরোধ করছি, আপনারা ওদের পাশে দাঁড়ান, ওদের হয়ে কথা বলুন। আজকের এই ভয়াবহ অভিজ্ঞতার পরও পরীক্ষা নেওয়ার অবিবেচকের মতো সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না! #hsc26 #Education Minister less

👑⪨༒𓊈ƙąῳʂąཞ ơʄʄıƈıąƖ𓊉༒⪩🔴
👑⪨༒𓊈ƙąῳʂąཞ ơʄʄıƈıąƖ𓊉༒⪩🔴
Open In TikTok:
Region: BD
Monday 13 July 2026 10:54:21 GMT
3354
54
3
17

Music

Download

Comments

sazzad2.0s
🎀彡 S A Z Z A D 彡🎀 :
এই তোমরা কেমন আছ্ছ?? সাঁতার পারো তো!! পারতে হবে, পরিক্ষা বন্ধ হবে না🤣
2026-07-14 10:11:59
0
noor.tune4
Noor Tune :
🥰🥰🥰
2026-07-13 13:05:59
0
ripon.khnodokar
🐣it’s me🐣 :
🥰🥰🥰
2026-07-13 14:37:50
0
To see more videos from user @kawsarahmad601, please go to the Tikwm homepage.

Other Videos


About