@writer202055: প্রিয়......!! তোমার জন্য এই কথাগুলো লিখছি, জানি তুমি হয়তো পড়বে না, তবু লিখতে ইচ্ছে করছে, কারণ এই মনটা আজও তোমার অপেক্ষায় আছে! জানো, প্রতিদিন ভেবেছি, হয়তো আজ তুমি ফিরে আসবে, হয়তো আজ তোমার একটা মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে, "দেখো আমি তোমার মতো কাউকে খুঁজে পাইনি, "তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না, কিন্তু না, তোমার নীরবতাই এখন আমার নিয়তি হয়ে গেছে! আমার ভালোবাসা টা সত্যি ছিলো, তাই আজও ছাড়তে পারিনি তোমায়, অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, তবু মন মানে না, এখনো বিশ্বাস করে, তুমি একদিন ফিরবে, ঠিক আগের মতো, বলবে, "চলো, আবার নতুন করে শুরু করি! কিন্তু বুঝতে শিখেছি, কিছু গল্পের শেষ হয় না, শুধু থেমে যায় একটা অসমাপ্ত অনুভূতির জায়গায়! তোমার স্মৃতিগুলো এখন আমার জীবনের অংশ হয়ে গেছে, প্রতিদিন মনে পড়ে, তুমি কীভাবে বলেছিলে "আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না! সেই কথাগুলোই আজও আমার বুকে ছুরি হয়ে বিঁধে থাকে! আমার কোন অভিযোগ নেই, অভিমানও করি না এখন আর, কারণ ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো চুপচাপ হারিয়ে যাওয়াকেও মেনে নেওয়া, আমি শুধু চেয়েছিলাম তুমি সুখে থাকো, যদিও সেই সুখে আমি থাকি না! রাতে ঘুম আসে না, জানো? তোমার নামটা এখনো মনে পড়ে, চোখ বন্ধ করলেই দেখি তুমি আছো, কিন্তু চোখ খুললেই বুঝি, তুমি আর আমার নও! হয়তো আমি বোকা ছিলাম, হয়তো খুব সহজে বিশ্বাস করেছিলাম, তবু আমি আফসোস করি না, কারণ তোমায় ভালোবেসে আমি খারাপ কিছু করিনি, তুমি চলে গিয়েছো, কিন্তু আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি, যেখান থেকে তুমি শেষবার ফিরে তাকিয়েছিলে! এই অপেক্ষা হয়তো শেষ হবে না কখনো, তবু আমি থাকবো, তোমার জন্যই, নিঃশব্দে, দূর থেকে, ভালোবেসে, কারণ ভালোবাসা কখনো মরে না, শুধু মানুষটা বদলে যায়!😅❤️‍🩹 #creatorsearchinsights #22millionin3hours #caption #writer202055 #trending @#foryou

LINE,BY,TORUN 🗒️🖋️
LINE,BY,TORUN 🗒️🖋️
Open In TikTok:
Region: BD
Tuesday 14 July 2026 06:51:42 GMT
211425
15679
238
1049

Music

Download

Comments

.r.sun
✆☆☞ Tom ☜☆🐱 :
caption ta diben vai plz😅
2026-07-15 04:39:56
0
md.tonmoy..alli
Tonmoy :
vai songs ta kew dew please
2026-07-15 04:57:10
2
piccipolaajaharvai0
संस्कारी बालक :
i miss you.jan..😅😅
2026-07-15 08:15:59
1
repat_chaudhary0
💫 Repat Chowdhury 💫 :
আমি জানি সে বিবাহিত' জানি তার জীবনে এখন অন্য কেউ আছে, অন্য কারো নামেই সে তার ভবিষ্যৎ লিখে ফেলেছে| তবুও বলো তো, হৃদয় কি কখনো এই সত্য মেনে নিতে পারে? মানুষকে হয়তো দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু ভালোবাসাকে তো আর হৃদয় থেকে মুছে ফেলা যায় না| সে আজ অন্য কারো ঘরের মানুষ, তবুও আমার প্রতিটা নীরব রাতের ভিতর সে এখনও আগের মতোই বেঁচে আছে| কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর মনে হয়-যদি একবার জানতে পারত, কেউ একজন এখনও তাকে কতটা নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে| কিন্তু সে তো জানেও না, আর জানার প্রয়োজনও নেই| কারণ এখন তার সুখের মাঝে আমার ভালোবাসা শুধু এক অচেনা ছায়া| সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? যাকে একদিন নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, আজ তাকে দূর থেকে অন্য কারো হয়ে থাকতে দেখতে হয়| তবুও অভিশাপ দিতে পারি না, রাগ করতে পারি না... কারণ ভালোবাসা সত্যি হলে সেখানে রাগের জায়গা থাকে না, শুধু নীরব কষ্ট থাকে! কখনো কখনো খুব ইচ্ছে করে তাকে বলি-"দেখো, আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি|" কিন্তু বলা হয় না| কারণ এখন তার জীবনে আমার কোনো অধিকার নেই, শুধু কিছু স্মৃতি আছে, আর আছে নীরব ভালোবাসা.!!🙂💔
2026-07-15 15:44:05
20
...ja.nn.at...8
꧁༒☬('সপ্ন') চারিনী☬༒꧂ :
এখনও একবুক আশা নিয়ে বেচে আছি তুমি ফিরবে 😅💔
2026-07-15 15:58:34
5
ash63638
𒆜✦أشرفُ الإسلام✦𒆜👳‍♀️ :
আজকে তোমাকে একটা কথা বলি মনে রেখ ভালোবাসা প্রকাশে আমি সবসময়ই দুর্বল অন্যদের মতো বড় বড় কথা বলতে পারিনা সাজিয়ে বলতে পারিনা আমার অনুভূতি হয় তো অনেক সময় তোমার মনে হয়েছে তুমি আমার কাছে সস্তা তোমার ভালোবাসা আমার কাছে কোন মূল্যই নেই তুমি ভালোবাসো আমায় কিন্তু বিশ্বাস করো আমার নীরবতার ভেতর লুকিয়ে আছে এমন অনেক ভালোবাসা যা শব্দ প্রকাশ করা অসম্ভব আমি হয়তো বারবার বলতে পারি না ভালোবাসি কিন্তু আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম জড়িয়ে থাকে তুমি হয়তো বুঝতে পারো না তুমি রেগে গেলে বা দূরে সরে গেলে আমি ভেতরে ভেতরে ভেঙে পরি প্রতিদিন তোমাকে ছুঁয়ে না দেখেও তোমার হাসি কল্পনা করে বেঁচে থাকি তোমার কষ্ট আমার বুকের ভেতরে হাজারটা কাটার মত বেঁধে আর তোমার হাসি আমার ক্লান্ত জীবনকে নতুন আলোয় ভরে দেয়। আমার ভালোবাসা হয়তো চোখে দেখা যায় না বড় বড় কথা শোনা যায় না কিন্তু তুমি আমার হৃদয়ের দিকে একবার তাকিয়ে দেখো তুমি আমার পৃথিবী তুমি আমার স্বপ্ন তুমি আমার প্রতিটি প্রার্থনার উত্তর 🥺✨🎀
2026-07-16 02:49:06
3
facebookaddmunshiriyajul
👑 it’s King Munshi RiyajuL 👑 :
আমি থাকি আর না থাকি তুমি সব সময় হাসি-খুশি থেকো, তুমি মানুষটা আমার অনেক সখের। হয়তো জীবন সব সময় একরকম থাকে না, সময়ের স্রোতে অনেক কিছু বদলে যায়। কিন্তু তোমার প্রতি আমার এই ভালো লাগা আর মায়া কোনোদিন কমবে না। তুমি হলে সেই মানুষ, যাকে আমি নিজের চেয়েও বেশি আগলে রাখতে চেয়েছি। আমার দুনিয়ায় তোমার উপস্থিতিটা আমার কাছে শ্রেষ্ঠ কোনো উপহারের চেয়ে কম কিছু নয়। মাঝে মাঝে ভাবি, ভাগ্যের কী অদ্ভুত খেলা! কোনো কোনো মানুষ হৃদয়ের এত গভীরে জায়গা করে নেয় যে, নিজের অস্তিত্বের চেয়েও তাকে বেশি আপন মনে হয়। আমার কাছে সেই মানুষটা হলে তুমি। তোমার ওই এক চিলতে হাসি আমার সারাদিনের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে, কিংবা আমাদের পথগুলো একই সমান্তরালে চলবে কি না। তবে পৃথিবীর যেখানেই থাকি, আমি চাই তোমার এই নির্মল হাসিটা যেন কখনো ম্লান না হয়। তুমি হাসলে আমার শহরটা পূর্ণতা পায়, আর তুমি ভালো থাকলে আমার না বলা হাজারো প্রার্থনা সার্থকতা খুঁজে পায়। ভালো থেকো প্রিয়, নিজের খেয়াল রেখো। কারণ তোমার ভালো থাকার ওপর আমার মনের শান্তি নির্ভর করে। তুমি ছিলে, আছ এবং সব সময় আমার সবচেয়ে পছন্দের 'সখের মানুষ' হয়েই থাকবে..!🥹❤️‍🩹
2026-07-15 02:53:00
22
kobitaakter486
অনূভুতির ছোয়া :
ভাইয়া ক্যাপশন টা দিয়েন প্লিজ প্লিজ
2026-07-15 03:58:17
15
salmanfarse47
হায়রে জিবন........? :
মিথ্যা ছিল ভালোবাসা..!! 😔 পুর্নতা ছিলো আশা..!! 😓 ভালো থাকুক আমার..!! 🥺 না পাওয়া ভালোবাসা..!! 💔😅
2026-07-15 16:47:50
4
md.asif.talukder804
md asif Talukder :
ভাই কেপশন টা দাও প্লিজ প্লিজ প্লিজ
2026-07-15 05:52:25
3
sumon.hossain6157
Sumon Hossain :
ভাইয়া ক্যাপশন টা দিয়েন প্লিজ ❤️🤲👍
2026-07-15 15:58:33
1
mdalomgirislam371
hafej alomgir islam :
A,S@hafej alomgir islam:@Asraful lslam 🤝🎧::বিকল্প খুঁজতে যেও না...!🙂❤️‍🩹 বিকল্প খুঁজতে গিয়ে মানুষ প্রায়ই নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলে। কারণ পৃথিবীতে সবকিছুর বিকল্প থাকলেও, কিছু মানুষ, কিছু অনুভূতি আর কিছু সম্পর্কের কোনো বিকল্প হয় না। আজ যাকে সাধারণ মনে হচ্ছে, কাল হয়তো তার অভাবই সবচেয়ে বেশি অনুভব করবে। কারণ নতুন মানুষ পাওয়া সহজ, কিন্তু একই রকম ভালোবাসা, একই রকম যত্ন, একই রকম আন্তরিকতা আর একই রকম মানসিক শান্তি দ্বিতীয়বার পাওয়া খুবই কঠিন। অনেকেই ভাবে, "এর চেয়েও ভালো কাউকে নিশ্চয়ই পাবো।" সেই ভাবনাতেই তারা আপন মানুষটাকে অবহেলা করে, দূরে ঠেলে দেয়। কিন্তু সময় একদিন বুঝিয়ে দেয়—সব নতুন মানুষ ভালো হয় না, আর সব ভালো মানুষও দ্বিতীয়বার জীবনে আসে না। মনে রেখো, সবসময় সেরার খোঁজে ছুটতে গিয়ে মানুষ অনেক সময় নিজের সেরাটাকেই হারিয়ে ফেলে। তাই বিকল্প খুঁজতে যেও না... কারণ বিকল্প খুঁজতে গিয়ে কেউ কখনো সেরা নিয়ে আসতে পারেনি; বরং নিজের সেরাটাকেই হারিয়ে ফেলেছে.... A💔S
2026-07-14 18:39:52
5
.nayeem_5
~_𝐍 :)🫀❤️‍🩹 :
ভাইয়া প্লিজ ক্যাপশন টা দিবেন প্লিজ প্লিজ প্লিজ 🥹🙏🙏
2026-07-14 16:43:30
3
its_me_riya_92
- নীল আকাশ 💙 :
ক্যাপশনটা দেন প্লিজ 🥺
2026-07-14 17:07:27
4
limon.s.99
RJ LIMØNツ :
Vai lekha ta amr sathe pura puri mile geche 🥺😅
2026-07-15 16:52:31
1
mdsahhhsh545662
マ 𝐼 ₘ 𝕣 𝕒 Ϟ / ᥫ᭡፝֟፝֟ 2.0 :
🦋✿◉◦:তোমাকে ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, ব্যাখ্যাও নেই… শুধু জানি, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসি। তুমি আমার মায়া আমার যত্ন, আমার প্রথম থেকে জমে থাকা অনুভূতি। তোমাকে দেখে শখের বয়সে মনে ধরেছিল তুমি আমার খুবই শখের..! আমার স্বপ্ন ছিল তোমাকে নিজের করে পাওয়া, সম্পূর্ণভাবে!প্রতিবার তোমাকে এমনভাবে দেখি যেন একজন অন্ধ নতুন করে আলো পায়! এত মানুষের ভিড়ে কেন জানি শুধু তোমাকেই ভালো লাগে। আমি তোমাকে বলেও ভালোবাসি, না বলেও ভালোবাসি।অনেকেই ভালোবাসার ২০০ টি কারন দেখায়, আর আমি তোমাকে বিনা কারনেই ভালোবাসি।তোমাকে ভালোবাসার কোন কারণ নেই আমি তোমাকে অকারণেই ভালোবাসি তোমারে আমি ভালোবাসি,এর চেয়ে সত্য এই মহাবিশ্বে আর একটাও নাই-!! যদি খোদার সকল সৃষ্টি সত্য হয়ে থাকে; তাহলে তোমারে আমি ভালোবাসি এই কথাটা নিখুত সত্য আমি চাই, আমার জীবনের শেষ পরিচয়টা তোমার সাথেই জড়িয়ে থাকুক!কিন্তু জানো? বাস্তবে তুমি আমার না হলেও, আমার স্বপ্নে তুমি সবসময়ই আমার../🫵🫶🥰
2026-07-15 15:55:40
5
tufajjolhasan0
অপূর্ণতাহীন :
ভাই কেপশনটা দেন
2026-07-14 16:35:11
2
.nayeem_5
~_𝐍 :)🫀❤️‍🩹 :
ক্যাপশন টা দিয়েন প্লিজ প্লিজ প্লিজ 🥹🙏🙏🙏
2026-07-14 16:52:47
5
sksumonbappy333
☆,^এ্যালেন′′সুমন বাপ্পি$′৺😎 :
মনের মত কথা গুলা🥰
2026-07-14 14:08:11
3
hasan.talukdar71
Hasan🇧🇩🥰 :
নাইছ ক্যাপশন
2026-07-15 10:23:48
0
user656520832
Mehedi Hasan :
ভাই কেপসোন টা ওনেস সোনদোর ভাই চোখে পানি আইসা পোর চে❤️❤️❤️❤️
2026-07-15 14:01:07
2
nur.muhammad606
চেইন্দা এলাকার ছেলে মোহাম্মদ :
আজও কত চেয়ে থাকি তুমি ফিরে আসার অপেক্ষাই😳😔
2026-07-15 03:39:37
3
......j771
.....? :
আমি নিজেরে নিজেই ঠকাইছি বারবার... কখনো মিথ্যা সান্ত্বনা দিয়ে, আবার কখনো- "সব ঠিক হয়ে যাবে" এই কথাটা বলে...!! ভেতরে ভেতরে জানতাম, সবকিছু আগের মতো হবে না আর, তবুও মনটা অকারণ আশা ধরে রেখেছিল। মানুষ অন্যের কাছে যত না হারে, তার চেয়ে বেশি হারে নিজের মিথ্যা বিশ্বাসের কাছে। প্রতিবার ভেঙে গিয়েও নিজেকেই বুঝিয়েছি- "আরেকটু অপেক্ষা কর, হয়তো এবার ঠিক হবে..." কিন্তু কিছু গল্পে ঠিক হওয়া বলে কিছু থাকে না, থাকে শুধু নিঃশব্দে মানিয়ে নেওয়া...!
2026-07-15 15:35:27
2
yasin.mollah921
Yasin Mollah :
পরের জন্ম বলতে কিছু হয় না তাইতো তোমাকে এই জন্মে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক ❤️‍🩹😓
2026-07-15 07:46:08
1
To see more videos from user @writer202055, please go to the Tikwm homepage.

Other Videos


About