@jeonankita17: ~ অবাধ্য প্রেম ~ Part :9 . . . . . . ~ 𝐒𝐭𝐚𝐫𝐭 ~ yn সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে নিলেই, আচমকা কেউ একজন তার কোমর শক্ত করে চেপে ধরে এক টানে তাকে নিজের দিকে টেনে নিল। yn পড়ে যাওয়ার ভয়ে চোখ দুটো শক্ত করে বুজে ফেলেছিল। কিন্তু কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পরও যখন সে মাটিতে পড়ল না, তখন সে ধীরে ধীরে তার চোখ দুটো খুলল। চোখ খুলেই yn স্তব্ধ হয়ে গেল। সে দেখল, সে মাটিতে পড়েনি, বরং Jungkook তাকে ধরে রেখেছে। yn-এর বুকের ভেতরটা এক অজানা অনুভূতিতে তোলপাড় হয়ে উঠল। দুজনের নিশ্বাস যেন একে অপরের মুখে আছড়ে পড়ছিল। এই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সময় ওখানেই থমকে গেছে। "আরে ভাই! জাস্ট লুক অ্যাট দিস! কী জোড়ো একটা ছবি উঠেছে!" Jhope এই আচমকা চিৎকারে দুজনেরই ধ্যান ভাঙল। yn চমকে উঠে দ্রুত Jungkook-এর হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে দুই পা পিছিয়ে দাঁড়াল। লজ্জায় আর অপ্রস্তুততায় তার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে নিজের শাড়ির আঁচলটা আঙুলে জড়াতে লাগল। jimin আর jisoo দৌড়ে jhope এর কাছে গেল। jhope তার ক্যামেরার স্ক্রিনটা সবার দিকে ঘুরিয়ে দেখিয়ে বলল," দেখ আমি তাদের কত সুন্দর একটা ছবি তুললেছি। পুরো সিনেমার নায়ক নায়িকাদের মত লাগছে!" jisoo হাততালি দিয়ে বলল, "তাই তো! jimin, ছবিটা এখনই গ্রুপে দিবি। yn, তোকে যে কী মায়াবী লাগছে এই ছবিতে, তুই নিজে দেখলে বিশ্বাস করবি না!" yn3 পাশ থেকে মুচকি হেসে জিমিনকে ধাক্কা দিয়ে বলল, "দেখেছ জিমিন? একেই বলে পারফেক্ট ফটোগ্রাফি। তোমার মোশন ব্লার নয়!" সবাই যখন ছবিটা নিয়ে বেশ মজা করছিল আর হাসাহাসি করছিল, yn লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সে আড়চোখে একবার Jungkook-এর দিকে তাকাল। Jungkook বরাবরের মতোই নিজের পকেটে হাত দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল, তবে তার চোখ দুটো তখনো jhope এর ক্যামেরার স্ক্রিনের দিকেই ছিল। লিসা ছবিটা দেখেই রাগে মুখ কালো করে একপাশে গিয়ে দাঁড়িয়ে রইল। ~ 𝐓𝐢𝐦𝐞 𝐬𝐤𝐢𝐩 ~ পার্কের আড্ডা শেষ করে যখন তারা সবাই বাড়িতে ফিরে এলো, তখন রাত প্রায় আটটা। সারাদিনের ঘোরাঘুরির পর সবাই বেশ ক্লান্ত। yn নিজের রুমে গিয়ে শাড়িটা বদলে একটা সাধারণ সুতির থ্রি-পিস পরে নিলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বাঁধতে যাবে, ঠিক তখনই তার ফোনের নোটিফিকেশন বেজে উঠল। জে-হোপ গ্রুপে বিকেলের সেই ছবিটা পাঠিয়েছে। yn ছবিটার দিকে তাকিয়ে আবার একটু আপন মনেই হেসে ফেলল। Jungkook-এর তাকে ধরে রাখার ওই ভঙ্গি আর চোখের তীব্র চাউনিটা তার মনের ভেতর অন্যরকম এক দোলা দিচ্ছিল। ~𝐓𝐢𝐦𝐞 𝐬𝐤𝐢𝐩~ ড্রয়িংরুমে সোফায় আরাম করে বসে J-hope আর বাকিরা চা খাচ্ছিল। জিমিনের মা আর বাড়ির বড়রা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছেন। জিমিন আর yn3 সোফার এক কোণায় একটু দূরত্ব বজায় রেখে বসে আছে, কিন্তু দুজনের মুখেই চোর-চোর ভাব। জিমিনের মা হঠাৎ চায়ের কাপটা টেবিলে রেখে বেশ গম্ভীর মুখে বললেন, "অনেক দিন তো হলো। জিমিন আর yn3-এর চড়ুইভাতি এবার বন্ধ করা দরকার। আমি ভাবছি সামনের মাসেই ওদের চার হাত এক করে দেব।" কথাটা শোনামাত্রই জিমিনের গলায় চায়ের মারাত্মক এক উটকো খোঁচা লাগল! সে "খক খক" করে কাশতে শুরু করল। J-hope জিমিনের পিঠে ধপধপ করে থাপ্পড় মারতে মারতে বলল, "আহা রে! বিয়ের নাম শুনতেই ছেলের আনন্দ আর ধরে না! খুশিতে একেবারে দম আটকে যাওয়ার দশা!" yn3 লজ্জায় লাল হয়ে জিমিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করল, যার মানে—'সব তোমার জন্য হচ্ছে!' জিমিন কোনোমতে কাশি থামালো। Jisoo: কি গো jimin ভাইয়া মনে লাড্ডু ফুটেছে (ফিসফিসিয়ে) Jisoo র কথা শুনে jimin লজ্জায় হেসে ফেললো। বড়রা সবাই মিলে জিমিন আর yn3-এর বিয়ের কেনাকাটা আর ডেট নিয়ে খোশগল্পে মেতে উঠলেন। yn3 আর সহ্য করতে না পেরে মাথা নিচু করে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল এই লজ্জাজনক পরিস্থিতি থেকে বাঁচার জন্য। খাবারের টেবিলে সবাই যখন বসল, তখন বেশ জমজমাট পরিবেশ। ইলিশ মাছ ভাজা আর গরম খিচুড়ির সুবাসে চারদিক ম-ম করছে। লিসা কোনোমতে জংহুকের পাশের চেয়ারটা দখল করে বসে বলল, "Jungkook, এই নাও তোমার পছন্দের ফিশ ফ্রাই।" জংহুক কোনো বিরক্তি না দেখিয়ে স্বাভাবিকভাবেই বলল, "থ্যাংকস লিসা।" সে লিসার সাথে খুব নরমাল আচরণই করছে। yn ডাইনিং টেবিলের উল্টোদিকে বসে জিমিন আর বাকিদের সাথে হালকা হাসাহাসি করছিল। লিসা আর জংহুকের এই স্বাভাবিক মেলামেশা দেখে তার মনের ভেতর হালকা একটু খারাপ লাগলেও সে তা মুখে প্রকাশ করল না। সে চুপচাপ নিজের খাওয়া শেষ করায় মন দিল। জংহুকও নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে শান্তভাবে রাতের খাবার শেষ করল। খাওয়া-দাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। চলবে,, 200+ Cp link koro plz. ami ki ai ff off kore dibo. ami tumader kunu response pachi nh. 😔🤌. ar amr xm sas hobe 19 tarik plz cp link koro tumra ager part e o cp dn kori nai 😑🤌 #jeonankita17 #for_viral_videos #jkff @For You
~ Ⱥղҟìէą ~
Region: BD
Tuesday 14 July 2026 08:38:02 GMT
Music
Download
Comments
🍁MBA🍁 :
next part please 🥺🙏🏻
2026-07-14 13:47:51
1
🎀-ᴩᴜʀᴩʟᴇ 🩹𝚔𝚘𝚘𝚔𝚒𝚎-🎀 :
আবার দেওয়ার জন্য ধন্যবাদ পাখি🕊️❤️
2026-07-14 11:00:25
1
🦋🕊️Anisha kolsum🦋🕊️ :
next part api
2026-07-14 11:05:20
0
Rodhosi Jahan Anantia :
next part please
2026-07-22 19:01:37
0
🎀-ᴩᴜʀᴩʟᴇ 🩹𝚔𝚘𝚘𝚔𝚒𝚎-🎀 :
অনেক সুন্দর হয়েছে next part
2026-07-14 11:07:58
0
To see more videos from user @jeonankita17, please go to the Tikwm
homepage.