@extra_ep_200: ~বেহায়া হয়ে গেছি তোমার কাছে —এই কথাটা বলতে আমার সবচেয়ে বেশি লজ্জা লাগে, আবার সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি এমন কেউ ছিলাম না। নিজের সম্মান, নিজের সীমা জানতাম। কিন্তু তোমার কাছে এসে সব হিসাব গুলিয়ে ফেলেছি। ভালোবাসার নামে আমি নিজেকেই ভুলে গেছি। তোমার একটু মনোযোগের জন্য আমি বারবার নত হয়েছি। তুমি অবহেলা করলে আমি কারণ খুঁজেছি, তুমি দূরে গেলে আমি নিজেকেই দোষ দিয়েছি। যেখানে থেমে যাওয়ার কথা ছিল, সেখানে আরোও এগিয়ে গেছি।না ডাকলেও এসেছি, না চাইলেও থেকেছি। এই যে নিজের ইচ্ছাকে, নিজের সম্মানকে এত সহজে ছুড়ে ফেলেছি —এটাই কি বেহায়াপনা নয়? আমি জানতাম তুমি আমাকে আগের মত চাইছো না। তবু আশা ছাড়িনি। জানতাম এই অপেক্ষা আমাকে ভাঙছে, তবু অপেক্ষা করেছি। তোমার এক লাইনের কথায় সারাদিন বাঁচার শক্তি খুঁজেছি, আর তোমার নীরবতায় রাতের পর রাত নিঃশেষ হয়েছে। তবু তোমাকে ছেড়ে যেতে পারেনি। আজ বুঝি, বেহায়া আমি ভালোবাসার কারণে হইনি—বেহায়া হয়েছি নিজেকে বারবার ছোট করার কারণে। যে মানুষটা আমাকে বুঝতে চাইনি, তার কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে আমি নিজের মূল্যটাই হারিয়ে ফেলেছি। সবচেয়ে কষ্টের বিষয় জানো কী?তুমি হয়তো বুঝতেই পারোনি, আমি কতটা নিচে নেমে গেছি তোমার কাছে। আমার এই ভাঙন,এই নিরব আত্মসমপর্ণ —সবই তোমার চোখের আড়ালে রয়ে গেছে। আজ নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলি —আমি এমন হওয়ার কথা ছিল না। কিন্তু তোমাকে ভালবাসতে গিয়ে আমি নিজেকেই ভুলে গেছি। বেহায়া হয়ে গেছি তোমার কাছে, কারণ তুমি আমার দুর্বলতাটাকেই সবচেয়ে গভীরভাবে স্পর্শ করেছিলে। এখন শুধু একটাই চেষ্টা —এই বেহায়া হয়ে যাওয়া মানুষটাকে আবার একটু একটু করে মানুষ হওয়া। জানি আর কখনো মানুষ হবো না, কারণ আমি সেই আগের মানুষ টা কে আর কখনো ফিরে পাব না..!!❤️🩹🙂🫶 #vairalvideo #frypgシ #trending #frp #frp @TikTok
উপন্যাস—প্রেমি📚࿐
Region: BD
Tuesday 14 July 2026 09:58:37 GMT
Music
Download
Comments
⚡️ 𝗠𝗗 𝗥𝗔𝗠𝗜𝗠 ⚡️ :
💖💖💖💖💖💖💖💖💖
2026-07-14 10:01:32
1
Md Abdul :
🥰🥰🥰
2026-07-14 10:06:02
0
Ã𝖗𝖎𝖋 :
🥺❤️🩹
2026-07-14 13:19:32
0
To see more videos from user @extra_ep_200, please go to the Tikwm
homepage.