🥀🌸 ফুল 🌸🥀 :
রেজাল্ট" এটা শুধু একটা কাগজ নই, এখানে জড়িয়ে আছে আমার এতবছরের পরিশ্রম, চেষ্টা, নির্ঘুম রাত আমার দশ বছরের কষ্টের ফল আর এই রেজাল্টের ফলাফলের উপর নির্ভর করে নতুন একটা জীবন শুরু হবে নতুনভাবে বাঁচতে শিখবো এজন্য আমার কাছে একটা কাগজই অনেক দামি.....
ছোটবেলা থেকে আমি পড়াশোনায় ভালো ছিলাম কখনো আমার রোল ১০ এর বাহিরে যায় নাই আমাকে মা-বাবার কখনোও পড়ার টেবিলে বসার জন্য বলা লাগতো না নিজ থেকে বসে যেতাম, পড়াশুনার প্রতি এতটাই আগ্রহী ছিলাম বলে সবাই বলতো এত পড়লে পাগল হয়ে যাবো তবে আরকি এরকম বলতে বলতে আমি আমার সেই আগের পড়াশুনার স্কিল টা হারিয়ে ফেলছি নবম শ্রেণীতে.. এরপর দশম শ্রেণীতে উঠার পরে আবারো সেই আগের মত পড়তাম,, আস্তে আস্তে আমি আমার সেই আগের স্কিলটা ফিরে পেয়েছি যদিও আগের মত পুরোপুরি না, কিন্তু যখন আমার SSC পরীক্ষা যখন চলতেছে তখন আমি সেই আগের মত পুরা রাত না ঘুমিয়ে পড়তাম, চেষ্টার ত্রুটি রাখিনি তখন পড়া ছাড়া আর কিছুই ভালো লাগত না, আমার কাছে তখন মনে হতো পড়াশুনা ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নাই, তবে এত পড়ার পড়েও, এত পরিশ্রম নির্ঘুম রাত, এত চেষ্টার পরেও আমি A+না পাওয়ার হতাশায় ভুগছি, প্লাস নিয়ে চিন্তিত....
"২০ জুলাই" তারিখে কেউ দেখবে না আমার চেষ্টা, পরিশ্রম, চাপ আর ক্লান্তি, রাতভর কাঁপা চোখ আর ক্লান্ত হাতে" কলম" দিনশেষে সবাই দেখবে শুধু আমার রেজাল্ট কার্ডের দুটি মাত্র সংখ্যা-আর সেই সংখ্যার উপরে নির্ধারিত হবে আমার মূল্য.... এজন্য আমার নিজের কাছেও এখন জীবনের চেয়েও রেজাল্টের মূল্য বেশি তবে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে আমাকে নিরাশ করবে না....সৃষ্টিকর্তা নিরবে নিরবে কান্না করা চোখের পানি তো দেখছেন, আমার পরিশ্রম, চেষ্টা এসব কিছুর সঠিক প্রতিদান তিনি নিশ্চয়ই দিবেন... 🙏🙏🌸🌸
2026-07-16 18:07:59