jihad__07 :
অনেকদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভিতরে কোন এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে। তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একবারে ভেঙে গিয়েছিল। সেদিনও বাইরে থেকে, এক চিলতে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে ছিলাম কষ্টগুলোকে আমি বন্ধু। বানিয়েছি একাকীত্বকে আপন করে নিয়েছি।মানুষ ভাবে আমি হয়তো সুখী শক্ত, নিলিপ্ত,কিন্তু তারা জানে না। প্রতি রাত আমার এক, একটা লড়াই। নিজেকে নিজেই বুঝিয়ে,রাখি তুই ভালো আছিস। অথচ আমি জানি, আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন,একটু একটু করে,আর এই ধ্বংস,হওয়াটাকে যেন ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে। কারণ জানি।কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিব শুধু শক্তদের, মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত। আমি অনুভূতি আগুনে, পড়ে যাওয়া নীরব যোদ্ধা, আমার জীবন কোন, সুখের গল্প নয়। এটা নিঃশব্দ বিপ্লব, যেখানে হাসির আড়ালে, লুকানো থাকে, হাজার না বলা কথা, ভাঙ্গা স্বপ্ন, হারিয়ে যাওয়া আমি।
2026-08-16 23:58:38