@thebusinessstandard: শেখ হাসিনার আত্মসমর্পণের ঘোষণা নিয়ে কী বললেন আইনমন্ত্রী? জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে যারা আত্মসমর্পণের হুঙ্কার দিচ্ছেন, তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি, সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। এদেশে আর কখনোই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না। ১৪ জুলাই সংসদ ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। #LawMinister #SheikhHasina #AwamiLeague #BangladeshPolitics #Tbs #TbsNews #TheBusinessStandard