ধীরে ধীরে আমাদের মাঝের দূরত্বটা কেবলই বাড়লোই,কথা বলা কমে গেল, একসময় যোগাযোগটাও হারিয়ে গেল। এখন আর সেই আগের মতো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ আলাপ হয় না। 😅
তোমার ওপর খাটানো আমার সমস্ত অধিকার যেন রাতারাতি নিষিদ্ধ হয়ে গেল। তুমি এখন আমার কাছে ওই নিষিদ্ধ কোনো বইয়ের মতো, যার পাতা ওল্টানোর অধিকার আর আমার নেই। অথচ এই বইয়ের সমস্ত অগ্রাধিকার একদিন শুধু তোমার কাছেই ছিল। কিন্তু তুমি তা কত সহজেই ভুলে গেলে!☺️💔
তুমি ভুলে গেলে যে, একটা সময় আমরা কতটা পরিচিত ছিলাম। একে অপরের প্রতিটি দীর্ঘশ্বাস চিনতাম। আজ তোমাকে শুধু এতটুকুই জানিয়ে রাখি—যে মায়ার শেকলে আমি তোমাকে বাঁধতে পারিনি, সেই একই শেকলে আমি আজ অব্দি আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে আছি।☺️😅
কত চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কতবার ভেবেছি আর মনে করব না, কত রাত ছটফট করে কেটেছে। কিন্তু শেষমেশ ভুলতে পারিনি। আসলে মানুষ যা খুব করে ভুলতে চায়, মন থেকে কখনোই তা মুছে ফেলতে পারে না। স্মৃতিগুলো ঘুরেফিরে বারবার ঠিক চেনা পথেই ফিরে আসে।😅❤️🩹
কখনো কখনো খুব বেশি মন খারাপ হলে একা একা অচেনা কোনো মেঠোপথ ধরে হেঁটে গেছি। ভেবেছি, বুকের ভেতর জমে থাকা সবটুকু দুঃখ বুঝি ওই অচেনা রাস্তায় ফেলে আসতে পারব। কিন্তু দিনশেষে যখন বাড়ি ফিরেছি, দেখেছি দুঃখগুলো আমার আগেই ঠিক দরজায় এসে কড়া নাড়ছে। যেন আমিই তাদের একমাত্র চেনা মানুষ, তাদের সবচেয়ে নিকট আত্মীয়। 💔🥀🥺
2026-07-15 17:49:35
0
⚔️আজরাইল🪓 :
plaase fllow back bro
2026-07-15 16:43:52
0
😊..Sumur🎀 abbu.. 😊 :
🥰🥰🥰
2026-07-15 17:32:45
0
Kalam Mondol :
🫶😥♥️♥️♥️🫶
2026-07-15 17:16:29
0
JISEN :
@🎀Naima🎀
2026-07-15 21:54:30
0
⚔️আজরাইল🪓 :
💚💚💚
2026-07-15 16:43:41
0
🎌🥂𝓜𝓓 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝🥂🎌 :
@❤️❤️❤️
2026-07-16 08:09:21
0
To see more videos from user @lyrics_man7, please go to the Tikwm
homepage.