@munna.04.71: তার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনের ব্যবসায়ী লি পিং। নগদ টাকা, সম্পত্তির দলিল ও মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে বের করতে দীর্ঘ ৯ বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রে এক বিশাল অনুসন্ধান অভিযান চালিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা লির একটি ১৫ মিনিটের ভিডিও এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ৯ বছর ধরে অভিযান চালিয়ে তিনি শেষ পর্যন্ত বের করেন সেই প্রতারককে। এতে তার ব্যয় হয়েছে ১৮ কোটি রুপি। ৫২ বছর বয়সী লি পিং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। বিষয়টি চীনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চীনা একটি নিউজ পোর্টাল জানিয়েছে, ১৫ মিনিটের ভিডিওতে ৬৯ হাজারেরও বেশি বেশি লাইক পড়েছে, মন্তব্য করেছে ৯ হাজারেরও বেশি মানুষ। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লি জানিয়েছেন যে ১৯৯৬ থেকে ২০১৪ সালের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে তিনি ৭০ মিলিয়ন ইউয়ানেরও বেশি আয় উপার্জন করেছিলেন। ২০১৪ সালে একটি ব্যাবসায়িক ফোরামে অংশ নেওয়ার সময় তার সঙ্গে ঝাং শুদান নামের এক নারীর পরিচয় হয়, যিনি একটি ব্যাংকের অ্যাকাউন্ট ম্যানেজার ছিলেন। আলাপে জানতে পারেন, তারা দুজনেই চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের হানঝংয়ের বাসিন্দা ছিলেন। পরিচয়ের এক পর্যায়ে ঝাং লির কাছে তার জীবনের বেদনার কাহিনি তুলে ধরেন। ঝাং দাবি করেন, তার বাবা-মা তাকে ছেড়ে চলে গেছেন। এক দরিদ্র দম্পতির কাছে তিনি বেড়ে উঠেছেন। ঝাং আরও দাবি করেন, নিজের চেষ্টায় পড়াশোনা করে তিনি ব্যাংকার হতে পেরেছেন। পরে লি বুঝতে পারেন, পরিচয়ের আগেই ঝাং তার আর্থিক সামর্থ্যের খোঁজখবর নিয়েছেন। সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলে লি ঝাং যে ব্যাংকে কাজ করতেন সেখানে ২০ মিলিয়ন ইউয়ান জমা রাখেন। যে বৃদ্ধ দম্পতি ঝাংকে আশ্রয় দিয়েছেন, তাদের চিকিৎসার কথা বলে ঝাং প্রায়ই লির কাছ থেকে অর্থ ধার নিতেন। ২০১৫ সালের শুরুতে ঝাং জানায় তিনি লি’কে ভালোবাসেন। তিনি লির সন্তানের মা হওয়া, একসঙ্গে সংসার করার স্বপ্ন দেখান। ঝাং লির আট বছর বয়সী মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ারও অঙ্গীকার করে। ২০১৫ সালের মার্চ মাসে ঝাং দাবি করেন যে তিনি গর্ভবতী। পরের মাসে লি শেনঝেনে সাড়ে ৭ মিলিয়ন ইউয়ান মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনে সেটি ঝাংয়ের নামে রেজিস্ট্রি করে দেন। এর কিছুদিন পরই তারা বিয়ে করেন। বিয়ের পর দিন লি তার এক বন্ধুর সঙ্গে গাড়ি চালিয়ে শেনঝেনে ফিরছিলেন। আর ঝাং ফিরছিলেন বিমানে। পথে গাড়ির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনা ঘটে। তখনও লি কোনো সন্দেহ কনেননি। স্ত্রী, সংসার আর অনাগত সন্তানের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কয়েক দিন পর, ঝাং লির কাছে অনুরোধ জানান তার ব্যাংক অ্যাকাউন্টে যেন ১০ মিলিয়ন ইউয়ান জমা দেওয়া হয়। ঝাং দাবি করে এতে তার পেশাগত উন্নতির পথ সহজ হবে। পুরো অর্থ না পারলেও লি ২ দশমিক ৭৪ মিলিয়ন ইউয়ান জমা করেন ঝাংয়ের অ্যাকাউন্টে। তার পরই হাওয়া হয়ে যান ঝাং। পরে পুলিশ জানতে পারে, ঝাং হংকং হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে গেছেন। লি দাবি করেন, যাওয়ার সময় ঝাং তার অর্থ, চারটি সম্পত্তির মালিকানার দলিল এবং মূল্যবান সব কাগজপত্র নিয়ে গেছেন। ভালোবাসার স্ত্রী এভাবে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়া লি খুব কষ্ট পেয়েছেন। পরে যখন জানতে পারেন, সব সম্পত্তি দখল করতে ঝাং এবং তার এক সহযোগী মিলে গাড়ির ব্রেক নষ্ট করে তাকে হত্যা করতে চেয়েছিলেন, তখন সেই কষ্ট আরো বাড়ে। ঝাংকে খুঁজে বের করতে মরিয়া লি তার হদিস পেতে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে চীনা সামাজিক সংস্থা, গির্জা এবং মাতৃত্বকালীন ক্লিনিকে যোগাযোগ করেন। লি চীন এবং যুক্তরাষ্ট্রে আইনজীবী ও ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করেন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ অবশেষে ঝাং এবং তার সন্তানকে খুঁজে পায়। পরে একটি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, সন্তানটি লির নয়। লি জানান, ঝাং আইনগতভাবে তখনও তার স্ত্রী থাকায় প্রাথমিকভাবে তার প্রতারণার মামলাটি থমকে গিয়েছিল। তবে শেনঝেনের একটি আদালত তাদের বিয়ে বাতিল করে এবং ঝাংয়ের নামে নিবন্ধিত চারটি সম্পত্তি লির কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন। লি আরও দাবি করেন, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ঝাং-কে প্রতারণা, অবৈধ অভিবাসন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, শিশু অপহরণ এবং মানবপাচারসহ ২৩টি অপরাধে দোষী সাব্যস্ত করে ৬৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। এসব অপকর্মে ঝাংয়ের বেশ কয়েকজন সহযোগীও ছিল বলে দাবি করেন লি। ভিডিওতে লি পিং আবেগঘন কণ্ঠে বলেন, ‘তিনি যদি কেবল আমার টাকা আত্মসাৎ করতে চাইতেন, তবে আমি হয়তো এই বিষয়ে আর এগোতাম না। কিন্তু আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার আমার গাড়িটি নষ্ট করা উচিত হয়নি। তার পরিকল্পনা স্পষ্টতই ছিল আমার স্ত্রী হিসেবে আমার সব সম্পত্তির উত্তরাধিকারী হওয়া।’ #সংগৃহীত #munna_04_71 #বাংলাদেশ_সেনাবাহিনী🇧🇩⚔️🇧🇩

Bangladesh Army 🪖⚔️
Bangladesh Army 🪖⚔️
Open In TikTok:
Region: BD
Wednesday 15 July 2026 20:49:05 GMT
203423
4938
54
171

Music

Download

Comments

plan_xc
X :
কি মনে হয় তাকে আবার ফিরে পেতে চায়?! শুধু একবার জিজ্ঞাস করবো, দোষ কি ছিলো আমার?!
2026-07-20 15:50:56
35
lyrics_nafiz3
♡ Lyʀɪcs Nᴀfɪz ♡ :
হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায় তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না,
2026-07-21 03:51:12
4
ariyanjoy071
🍁 Mission 🍁 :
হারিয়ে জাওয়া মানুষ কে পাওয়া গেলেও পালিয়ে জাওয়া মানুষ কে আজিবন খুজলে ও তাকে পাওয়া যাবে না 😅💔
2026-07-21 03:22:49
5
afmfoysal4
কালো মেয়ে 1 :
আমি গেলে গা ও আমার জামাই আর খুজতে যাবে মা কখনো আবার টাকার খরচ করবে বলবে গেছে গা ভালো হলো
2026-07-20 09:28:25
6
jannatulmawa681
🔪🐸🦋 Raisha Anan Subha🦋🐸🔪 :
ay rokom akta manus chai 😫😅
2026-07-20 04:14:26
7
mdrajuahme243
🥀💔🥀 R A J U 🥀💔🥀 :
এই উত্তর হলো একজন পুরুষ তার স্ত্রী কে কত টুকু ভালোবাসে?স্বামী হিসেবে🤝
2026-07-20 15:39:43
6
smakash173
[সাধু]🍁🙂‍↔️ :
তিনি কেন খুঁজছেন যানে?? তিনি যদি কখনো তাকে পেয়েযান তাকে শুধু জিজ্ঞেস করবে। কেন করলেন এমনটা। কি দুষ ছিলো আমার 😅
2026-07-21 05:13:53
0
alamin.rafi5
Alamin Rafi :
একজন ভালো মনের মানুষ ও বড়ো মনের মানুষ ❤️
2026-07-20 15:06:44
2
mdrifat30557
Md Rifat 🤫🤫 :
যে হারিয়ে যায় থাকে পাওয়া যায় কিন্তু যে পালিয়ে যায় তাকে পাওয়া যাবে না
2026-07-20 14:06:04
2
saiful.islam.rabb2
Saiful Islam Rabby :
khojar kono iccha nai,,,, karon je jayar emnitei cole jabe,,, ar je thakar she kokhn o cere jabe na,,,
2026-07-21 03:38:44
0
9emonsardar
🇧🇩Emon Sardar🇸🇬 :
code
2026-07-20 04:51:24
2
tamim24569
Tmm24569 :
এইডাই আমি 🙂👍
2026-07-20 17:38:22
0
mstarinislamtarin987
❥𝄞⋆⃝⎯͢ মাধবীলতা⎯⃝🩷༒♡:.. :
tahole o kto. takaralik 😅
2026-07-20 06:08:05
0
gw.kiraa
KIRAA69x :
বাহ
2026-07-15 21:15:20
1
h.a.f.s.a541
ℍ𝕒𝕗𝕤𝕒 :
হারিয়ে যাওয়া মানুষকে খুজে পেলেও বদলে যাওয়া মানুষকে খুজে পাওয়া যায় না😊
2026-07-21 03:37:14
4
mdranamolla9270
MD. RANA :
নাগিন থেকে সাবধান
2026-07-16 04:24:54
2
noyon......10
🥀🥀🥀🥀 :
🥺🥺🥺
2026-07-21 05:08:03
0
mdbellalhawlader17
Bellal :
😳
2026-07-20 18:23:12
0
md.bayejid.ahamed
MD Bayejid Ahamed :
🥺🥺🥺
2026-07-21 01:58:14
0
user2145571439
Shamim Ahmed :
😁😁😁
2026-07-20 21:36:37
0
safingazi_633
S-A'-F-U :
😂😂😂
2026-07-21 04:08:38
0
hridoy.ahmed.shan28
Hridoy Ahmed Shanto :
😳😳😳
2026-07-20 18:27:45
0
user6169347080040
sharmeen.akter801 :
😳😳😳
2026-07-21 05:33:32
0
nusaiba.nabila.bi
Maybe ? Nusaiba👍 :
😁😁😁
2026-07-19 09:58:46
0
To see more videos from user @munna.04.71, please go to the Tikwm homepage.

Other Videos


About