@onuvoti43: হে আল্লাহ! আমরা আপনার কাছে এমন করুণা প্রার্থনা করি, যা দ্বারা আপনি আমাদের অন্তরকে সঠিক পথে পরিচালিত করবেন। আমাদের সকল বিষয় নিষ্পত্তি করে দিন, আমাদের দুশ্চিন্তা দূর করুন, আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমাদের চেহারা উজ্জ্বল করুন, আমাদের কাজকে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে প্রজ্ঞায় অনুপ্রাণিত করুন। আমাদের প্রার্থনা কবুল করুন। আল্লাহুম্মা আ’মিন 🙏