@neelzamil1: চড়ুই পাখির মতোই ছোট্ট এক জীবনে বাঁচতে চেয়েছিলাম, যেখানে আকাশটা হবে হাতের মুঠোয় আর ডানা দুটো থাকবে মুক্ত। সেখানে জটিলতার ভিড় নেই, নেই কোনো বড় কোনো প্রত্যাশার পাহাড়; কেবল ভোরের আলোয় উড়ে চলা আর কুড়িয়ে পাওয়া সুখই হবে জীবনের সম্বল। আমার জগৎটা হোক খুব সাধারণ, এক চিলতে রোদ আর বৃষ্টির শব্দেই যেখানে খুশির দেখা মেলে। জীবনের সব হিসাব নিকাশ থাকুক তুচ্ছ, বড় কোনো প্রাপ্তির মোহ আমাকে না ছুঁয়ে যাক; বরং প্রতিদিনের তুচ্ছ সব আনন্দই হোক আমার পরম পাওয়া। টেনশনের বিষাক্ত নীল ছায়া এখানে অচেনা, নেই কোনো ভবিষ্যতের অস্থির পরিকল্পনা। শুধু বর্তমানের এই মুহূর্তটুকুকে ঘিরে বাঁচতে চাই, যেখানে চিন্তার পরিধি খুব ছোট, কেবল এক মুঠো শস্য আর নিরাপদ নীড়টুকুই হবে আমার অস্তিত্বের ঠিকানা। এই ক্ষুদ্র জীবনে বড় কোনো সাফল্যের দরকার নেই, নেই কোনো অমরত্বের হাতছানি। চড়ুইপাখির ওই ছোট্ট ডানায় ভর করে বেঁচে থাকতে চাই, যেখানে পাওয়া আর চাওয়ার হিসাবগুলো ভীষণ হালকা, আর এক চিলতে শান্তিই জীবনের পূর্ণতা। - লেখা: নীল জামিল 💖

Neel Zamil
Neel Zamil
Open In TikTok:
Region: BD
Thursday 16 July 2026 12:09:15 GMT
3619
97
1
10

Music

Download

Comments

tumiami2981
Tumi🌹ami :
👌👌👌👌👌👌👌👌👌
2026-07-16 12:18:30
0
To see more videos from user @neelzamil1, please go to the Tikwm homepage.

Other Videos


About