@evaan6443: আজ বড় তীব্র এক অনীহা আর ঘৃণায় ছেয়ে গেছে এ মন। একটা সময় যে মানুষটার জন্য অনুভূতির সবটুকু সঁপে দিয়েছিলাম, আজ তাকে চেনার মস্ত বড় খেসারত দিতে হচ্ছে। অথচ কতোটা নিখাদ ছিল সেই মায়া! ৯০ দশকের সেই ধুলোবালি মাখা চিঠির যুগের মতোই দীর্ঘ ছিল আমার অপেক্ষাগুলো। কিন্তু আজ উপলব্ধি করছি—কিছু মানুষের ছোঁয়া পাষাণকেও গলিয়ে দেয় না, বরং একটা জীবন্ত মানুষকে ভেতরে ভেতরে পাথর বানিয়ে রেখে যায়।তুমি তো কেবল চলেই যাওনি, বিশ্বাস নামক শব্দটার টুঁটি চেপে ধরেছ চরম নিষ্ঠুরতায়। আজ আমার এই তীব্র ঘৃণা কোনো ক্ষণিকের রাগ নয়; এটি তোমার দেওয়া প্রতিটি মিথ্যে আশ্বাস, প্রতিটি ছলনা আর অবহেলার এক একটা জীবন্ত দলিল। একসময় ভাবতাম মানুষ চলে গেলেও বুঝি শুধু সুন্দর স্মৃতিটুকুই অবশিষ্ট থাকে। কী ভীষণ ভুল ছিল সেই ভাবনা! আজ বুঝলাম, অযোগ্য মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলো আসলে কতোটা ভারী হয়। এগুলো বুকে পাথর হয়ে চেপে বসে, প্রতিটা নিঃশ্বাসে বিষাক্ত কাটার মতো বিঁধতে থাকে।যাও, তোমাকে মুক্তি দিলাম আমার সমস্ত মায়া থেকে, সমস্ত অভিযোগ থেকে। তবে মনে রেখো, আমার এই চরম ঘৃণা আর অবজ্ঞার দায় সম্পূর্ণ তোমার। আজ থেকে তুমি আমার অতীতে হারিয়ে যাওয়া এক চরম অনুশোচনা মাত্র, যার অস্তিত্ব মনে পড়লেও বিষিয়ে ওঠে চারপাশ!! #ভালো থেকো ভালো বাসা

কবি হিমু 📝
কবি হিমু 📝
Open In TikTok:
Region: SA
Thursday 16 July 2026 15:17:02 GMT
17
2
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @evaan6443, please go to the Tikwm homepage.

Other Videos


About