@unseen_feelings: প্রকৃতি যখন শান্ত হয়, রাত যখন গভীরতর হয়, চারপাশের সমস্ত শব্দ একে একে নিদ্রায় তলিয়ে যায়। শুধু আমার অন্তরের অপেক্ষাগুলো জেগে থাকে। তারা মনে করে তোমার সেই মৃদু হাসি, অকারণে নীরব হয়ে যাওয়ার স্বভাব, আর সেই দৃষ্টি যেখান‌ থেকে আর ফেরার পথ খুঁজে পাওয়া যায় নি। তোমাকে নিয়ে কত ভাবনা জমে থাকে প্রতিটি রজনীতে। কত অনুচ্চারিত বাক্য, কত অপূর্ণ স্বপ্ন। তারা নীরবে এসে বসে আমার জানালার ধারে। আমি শুধু দূর থেকেই তোমাকে ভাবি‌ যেমন কেউ আকাশকে ভালোবেসেও তার নাগালের আশা না করে । তবু তুমি যে আমার হতে চাও না, এই সত্যটা মনে হতেই চক্ষুযুগল ঝাপসা হয়ে আসে। তখন মনে হয়, বিরহ হয়তো এভাবেই নীরবে মানুষের ভেতর বাসা বাঁধে; কাউকে কাঁদিয়ে, এবং প্রতিটি নীরবতায় তার অনুপস্থিতির শব্দ শুনিয়ে। . . . . . . . . . . . . . . . . . . #caption #919 #unseen_feelings #bdtiktokofficial🇧🇩

𝕦𝕟𝕤𝕖𝕖𝕟 𝕗𝕖𝕖𝕝𝕚𝕟𝕘𝕤
𝕦𝕟𝕤𝕖𝕖𝕟 𝕗𝕖𝕖𝕝𝕚𝕟𝕘𝕤
Open In TikTok:
Region: BD
Friday 17 July 2026 20:58:41 GMT
343
29
2
10

Music

Download

Comments

pakhi53210
⏤͟͟͞͞★𝑴𝒐𝒐𝒅 𝒐𝒇𝒇 ꪜ :
🖤🖤🖤
2026-07-18 02:40:36
1
dev_alone1
Subroto Adhikari 💫 :
💖🌸
2026-07-18 01:49:29
1
To see more videos from user @unseen_feelings, please go to the Tikwm homepage.

Other Videos


About